বাংলাদেশঃ বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশঃ বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে মাথায় পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী তেঁতুলতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম- আবু তাহের মিয়া (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের পূর্বপাড়ার তালেব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহের মিয়া পল্লী বিদ্যুতের মেসার্স রুবেল ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক ছিলেন। বিকেলে তেঁতুলতলা মোড়ে তাহের মিয়াসহ অন্য শ্রমিকরা বৈদ্যুতিক লাইন সংযোগের জন্য খুঁটি বসানোর কাজ করছিলেন। এসময় একটি বৈদ্যুতিক খুঁটি ট্রলিতে তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে তাহের মিয়ার মাথার ওপর পড়ে। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তার সঙ্গে থাকা শ্রমিকরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান।

(Feed Source: sunnews24x7.com)