Chandrayaan 3 Landing LIVE: ভারতের কাছে ‘স্কাই ইজ দ্য লিমিট’ নয়, বললেন রাজ্যপাল

Chandrayaan 3 Landing LIVE: ভারতের কাছে ‘স্কাই ইজ দ্য লিমিট’ নয়, বললেন রাজ্যপাল

Chandrayaan 3 Landing Live Updates: চাঁদ যেন ছোটবেলা থেকেই বাঙালির কাছে পরিবারের সদস্য। আর সেই ‘চাঁদমামা’-কে স্পর্শ করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত, সেটার ‘গ্র্যান্ড ফাইনাল’ হতে চলেছে আজ। কারণ আজ চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। ইসরোর তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। যে ল্যান্ডারের মধ্যে আছে রোভার। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস লাইভ ব্লগে। কারণ এখানে পাবেন চন্দ্রযান ৩-র ল্যান্ডিং সংক্রান্ত যাবতীয় টাটকা আপডেট।

23 Aug 2023, 01:51:29 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: চন্দ্রযান ৩-র ল্যান্ডিংয়ের সবথেকে কঠিন কাজ কী?

সম্প্রতি ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান ৩-র ল্যান্ডারের অবতরণের সবথেকে কঠিন অংশ হল গতি কমানো। যেখানে ল্যান্ডিং করা হবে, সেটার ৩০ কিলোমিটার আগে থেকে গতি কমাতে হবে। সেইসঙ্গে আড়াআড়ি অবস্থান থেকে ল্যান্ডারকে খাড়া অবস্থানে আনতে হবে। তিনি বলেন, ‘এই ক্ষেত্রে আমাদের একটা চাল দিতে হবে।’

23 Aug 2023, 01:42:02 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: চন্দ্রযান-৩ মিশনের লক্ষ্য কী কী?

চন্দ্রযান-৩ মিশনের মূলত তিনটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা দেওয়া। আমেরিকা, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং চিন সেই নজির ইতিমধ্যে গড়েছে। চার নম্বর দেশ হিসেবে ইতিহাসে নিজেদের নাম তুলতে মরিয়া ভারত। সেইসঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা। দ্বিতীয়ত, তৃতীয়ত, চাঁদে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা।

23 Aug 2023, 01:31:59 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: দক্ষিণ আফ্রিকা থেকে চন্দ্রযান ৩-র ল্যান্ডিং দেখবেন মোদী

আপাতত ভারতে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আছেন তিনি। সেখান থেকেই চন্দ্রযান ৩-র অবতরণের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী। যিনি গতবার ইসরোর দফতরে হাজির ছিলেন।

23 Aug 2023, 01:24:58 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: ‘শুধু ভারত নয়, এই গ্রহের সকলের জন্য গর্বের দিন’, বললেন ISRO-র প্রতিষ্ঠাতার ছেলে

ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের ছেলে কার্তিকেয় সারাভাই বলেছেন, ‘আজ একটি বড় দিন। শুধুমাত্র ভারত নয়, এই গ্রহের যে কোনও ব্যক্তির জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। যেরকম নিখুঁতভাবে আমরা চন্দ্রযান-৩ পাঠিয়েছে, তা গর্বের বিষয়। এই প্রক্রিয়াটি বাকি সকলের থেকে আলাদা। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে থাকি। এটা মনুষ্যত্বের জন্য দারুণ বিষয়। কারণ এখনও পর্যন্ত কেউ চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ‘

23 Aug 2023, 01:15:35 PM IST

Chandrayaan 3 Landing LIVE: ভারতের কাছে ‘স্কাই ইজ দ্য লিমিট’ নয়, বললেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস: চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের মুহূর্তটা ভারতের জন্য সেরা মুহূর্তেরও সেরা। আমি বলতাম যে ‘স্কাই ইজ দ্য লিমিট’। কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে যে ‘স্কাই ইজ দ্য লিমিট’ নয়। আমরা মহাকাশে আছি। সেটাকে বাস্তবায়িত করে তোলার জন্য যে বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের অভিনন্দন জানাচ্ছি। এটা ভবিষ্যতের যাত্রাপথে সূচনা। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে আমরা আরও উঁচুতে উঠব। আমাদের বিজ্ঞানীরা দেশকে গর্বিত করে তুলেছেন। এটা আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত।

23 Aug 2023, 01:03:03 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: কেমন আছে চন্দ্রযান-৩? জানিয়েছে ইসরো

মঙ্গলবার ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে বলা হয়েছে, ‘একেবারে পরিকল্পনা মতো এগিয়ে চলেছে চন্দ্রযান-৩ মিশন। নিয়মিত পরীক্ষা চলছে পুরো সিস্টেমের। প্রবল উন্মাদনা এবং উত্তেজনায় ফুটছে মিশন অপারেশনস কমপ্লেক্স।’

23 Aug 2023, 12:53:01 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: কোন পথে চাঁদের কাছে এসেছে চন্দ্রযান-৩?

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘বাহুবলী’ এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেয় চন্দ্রযান-৩। যে মিশনের জন্য ৬০০ কোটি টাকা খরচ হচ্ছে। ৫ অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। তারপর চাঁদের কক্ষপথ কমিয়ে আনার প্রক্রিয়া চলেছে একাধিকবার। ৬ অগস্ট, ৯ অগস্ট, ১৪ অগস্ট এবং ১৬ অগস্ট কক্ষপথ পরিবর্তন করে চাঁদের আরও কাছে এসেছে। ১৭ অগস্ট প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ল্যান্ডার। যে ল্যান্ডার আজ চাঁদে অবতরণ করবে। সেই ল্যান্ডারের মধ্যে আছে রোভার।

23 Aug 2023, 12:42:46 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: কখন চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার?

আজ সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের মাটিতে অবতরণের কথা আছে চন্দ্রযান ৩-র ল্যান্ডারের। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, আজ বিকেল ৫ টা ২০ মিনিট থেকে চন্দ্রযান ৩-র ল্যান্ডিংয়ের প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হবে। তারপর ধাপে-ধাপে এগিয়ে গিয়ে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার।

23 Aug 2023, 12:34:31 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: সফল হবে চন্দ্রযান-৩, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী, বললেন ইসরোর প্রধান

ভারতীয় মহাকাশ সংস্থার ইসরোর প্রধান এস সোমনাথ বলেছেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে এটা সফল মিশন হবে। চন্দ্রযান ৩-র সাফল্য নিশ্চিত করার জন্য গত চার বছর ধরে আমাদের টিম যে পরিশ্রম করেছে, সেটাই আমার আত্মবিশ্বাসের কারণ।’

23 Aug 2023, 12:34:31 PM IST

Chandrayaan 3 Landing Live Updates: ‘চাঁদমামা’-কে স্পর্শ করার ‘গ্র্যান্ড ফাইনাল’ আজ

চাঁদ যেন ছোটবেলা থেকেই বাঙালির কাছে পরিবারের সদস্য। আর সেই ‘চাঁদমামা’-কে স্পর্শ করার যে লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত, সেটার ‘গ্র্যান্ড ফাইনাল’ হতে চলেছে আজ। কারণ আজ চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। ইসরোর তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। যে ল্যান্ডারের মধ্যে আছে রোভার। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস লাইভ ব্লগে। কারণ এখানে পাবেন চন্দ্রযান ৩-র ল্যান্ডিং সংক্রান্ত যাবতীয় টাটকা আপডেট।