বাংলাদেশঃ আর কোনো ছাড় দেওয়া হবে না

বাংলাদেশঃ আর কোনো ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি বলছে আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত আন্দোলন করবে। তাদের চূড়ান্ত আন্দোলন মানে জঙ্গিবাদের উত্থান এবং সহিংসতা। বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সংবিধান মেনেই নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ৭৫- এর পর জিয়াউর রহমান যা যা করেছেন, একজন মুক্তিযোদ্ধা কোনোভাবেই এসব কাজ করতে পারেন না। আর এখন দেশ যখন উন্নয়নের শিখরে, তখন দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে বিএনপি।

(Feed Source: sunnews24x7.com)