
সোনু সুদ: অভিনেতা সোনু সুদের মা, প্রফেসর সরোজ সুদের নামে নামকরণ করা হয়েছে এই বৃত্তির৷ এই বৃত্তির লক্ষ্য ছাত্রদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা করা। বৃত্তিটি শুধুমাত্র অংশীদারি বিশ্ববিদ্যালয়ের জন্যেই বৈধ৷ যেমন, বুদ্ধ বিশ্ববিদ্যালয় এবং দেশ ভগত বিশ্ববিদ্যালয়। এই বৃত্তির অধীনে, সংশ্লিষ্ট পড়ুয়ার ১০০% টিউশন ফি মকুব করা হয়। কারা আবেদন করতে পারেন: যে সকল শিক্ষার্থীর কোর্স সম্পর্কিত ভর্তির যোগ্যতা রয়েছে৷ তবে, কোভিডের সময় যে সমস্ত পড়ুয়া তাঁদের পিতামাতা বা পরিবারের উপার্জনকারী সদস্যকে হারিয়েছে, এই বৃত্তির ক্ষেত্রে এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। নির্বাচন পদ্ধতি: এটি একটি প্রয়োজন-ভিত্তিক বৃত্তি, তবে একজন শিক্ষার্থীর সামগ্রিক পোর্টফোলিওকেও বিবেচনায় নেওয়া হয় এখানে। কোথায় আবেদন করতে হবে : HTTPS://SOODCHARITYFOUNDATION.ORG/
(Feed Source: news18.com)
