Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Google-এ আসছে একগুচ্ছ পরিবর্তন! কেমন হবে Android-এর চেহারা, দেখে নিন এক নজরে

| No Comments
Google-এ আসছে একগুচ্ছ পরিবর্তন! কেমন হবে Android-এর চেহারা, দেখে নিন এক নজরে

কলকাতাঃ Google তার মোবাইল অ্যাপ ও অন্য পরিষেবা ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। Google-এর ‘অ্যাট আ গ্লান্স অ্যাসিস্ট্যান্ট উইজেট’-এ কিছু বদল আনা হতে পারে, Lookout অ্যাপেও আসছে পরিবর্তন, Android Auto-তে Zoom কল সংযোজিত হতে পারে।

এরই সঙ্গে ব্র্যান্ডিং-এও পরিবর্তন আসতে পারে। যার লক্ষ্যই হল Android-এর ব্যবহারকে আরও একটু মজাদার করে তোলা। Android 14 লঞ্চ হওয়ার সময়ই এই আপডেট করা হতে পারে। তবে এটাও মাথায় রাখতে হবে যে, বেশিরভাগ নতুন অ্যান্ড্রয়েড ফিচারগুলি সারা বছর আপডেট হতে থাকবে, OS প্লাটফর্ম আপগ্রেডেশনের মতো কোনও বিষয় রাতারাতি নাও ঘটতে পারে।

নতুন উইজেট কেমন হতে পারে, ইতিমধ্যেই সেই বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। এক্ষেত্রে একেবারে নতুন ডিজাইন আসতে চলেছে তা বলাই যায়। সেখানে ইভেন্ট, ভ্রমণ পরিকল্পনা, স্থানীয় আবহাওয়া সংক্রান্ত আরও বেশি তথ্য থাকতে পারে। Google Wallet-এও একটা আপডেট হচ্ছে। যাতে আরও সহজে বারকোড, QR কোড ব্যবহার করা যায়। এই জন্য আসছে বিশেষ ‘ফোটো ইম্পোর্ট’ ফিচার।

এর বাইরে, Lookout অ্যাপ-এও নতুন ডিজাইন আসছে যাতে ক্ষীণদৃষ্টি শক্তি বা দৃষ্টিহীন ব্যক্তিরাও কাজ করতে পারেন সহজে। এবার থেকে Android Auto-তে থাকবে Zoom এবং Webex কলের সুবিধা। যদিও এই ফিচারটি এখনও পাওয়া যায়, তবে তা শুধুমাত্র অডিও ক্ষেত্রে।

সব থেকে বড় বিষয় হল, Google বদলে দিতে চলেছে অ্যান্ড্রয়েড লোগো। তার সঙ্গে Google-এর নিজস্ব লোগোর মিল থাকবে বলেই মনে করা হচ্ছে, এটি ত্রিমাত্রিক চেহারা পাবে। শুধু তাই নয়, এবার থেকে Android-এর বানান ক্যাপিটাল A দিয়ে শুরু হবে। Google-এর ব্র্যান্ড ম্যানেজার, জেসন ফোর্নিয়ার জানিয়েছেন, এর ফলে অ্যান্ড্রয়েড লোগো Google-এর ব্র্যান্ডিংয়ের সঙ্গে সাদৃশ্য তৈরি করবে। বলা হচ্ছে এটি বিভিন্ন রঙে তৈরি করা হবে, এবং প্রয়োজন মতো সেগুলি ব্যবহার করা হবে। এমনকী একটি লোগো তো লোমশ চেহারাও পেতে পারে।

এছাড়াও Google আরও অনেক কিছু লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। Pixel 8 লঞ্চ করতে পারে আগামী ৪ অক্টোবর ২০২৩ তারিখে। সম্ভবত সেদিনই Android 14 রিলিজ করবে।

(Feed Source: news18.com)

প্রযুক্তি-বিজ্ঞান
, Android, Google, newlogo, updates, widgets

Post navigation

← নওয়াজ শরীফের ফেরার তারিখ প্রকাশ
বাংলাদেশঃ কাস্টমসের আরেক কর্মকর্তা বরখাস্ত  →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda