এতদিন ছিল জাপানে, এবার ১৪ মিনিটের নতুন চমক বন্দে ভারত এক্সপ্রেসে!

এতদিন ছিল জাপানে, এবার ১৪ মিনিটের নতুন চমক বন্দে ভারত এক্সপ্রেসে!

নয়াদিল্লি: দেশের সবথেকে অভিজাত ট্রেনের নাম এখন বন্দে ভারত এক্সপ্রেস। রেল পথে সবথেকে কম সময়ে এক শহর থেকে অন্য শহরে যাত্রীদের পৌঁছে দেওয়াই এই সেমি হাইস্পিড ট্রেনের মূল বৈশিষ্ট্য। এবার বন্দে ভারত এক্সপ্রেস আরও সময়ানুবর্তিতায় বাঁধতে নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল।

যাত্রাপথের বিরতিতে মাত্র ১৪ মিনিটে গোটা বন্দে ভারত এক্সপ্রেস সাফ করার লক্ষ্যমাত্রা নিল রেল মন্ত্রক৷ গতকাল ১ অক্টোবর কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবে এই নতুন কর্মসূচি চালু করে রেল৷ বিভিন্ন রাজ্যে রাজ্যে যাত্রাপথের বিরতির মাঝে মাত্র ১৪ মিনিটের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস পরিষ্কার করে ফেলেন রেলের সাফাইকর্মীরা৷

(Feed Source: news18.com)