মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে চব্বিশ ঘণ্টায় ২৪ রোগীর মৃত্যু, ১২ জনই নবজাতক

মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে চব্বিশ ঘণ্টায় ২৪ রোগীর মৃত্যু, ১২ জনই নবজাতক

মহারাষ্ট্র: মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে একদিনে ২৪ জন রোগীর মৃত্যু৷ মৃতদের মধ্যে ১২ জনই নবজাতক৷ এমনকি, এঁদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে সাপের ছোবলে৷ ভয়ঙ্কর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে৷

হাসপাতালের ডিনের অভিযোগ, গত কয়েকদিনে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হাসপাতাল কর্মীদের অন্যত্র বদলি করা হয়েছে৷ যার জেরে গুরুতর সমস্যার মুখে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ তিনি জানিয়েছেন, মৃত শিশুগুলির মধ্যে ৬ জন শিশু ছেলে ও ৬ জন মেয়ে ছিল৷ বাকিরা না না ধরনের সমস্যায় মারা গিয়েছেন৷ তবে অধিকাংশেরই মৃত্যু হয়েছে সাপের কামড়ে৷

ডিন জানিয়েছেন, এই হাসপাতালের অন্তত ৭০-৮০ কিলোমিটারের মধ্যে আর কোনও বড় হাসপাতাল নেই৷ বহু দূর দূরান্ত থেকে মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন৷ এমনকি, বহুদিন এমনও হয় যে রোগীর সংখ্যা বেড়ে যাওয়া দৈনিক বাজেট নিয়ে সমস্যায় পড়তে হয়৷

তিনি বলেন, ‘‘স্থানীয় একটি ওষুধ সরবারহকারী সংস্থা থেকে ওষুধ কেনা হয়৷ কিন্তু, সেটাও হয়নি৷ রোগীদের ওষুধ দিতে বাধ্য হয়ে স্থানীয় ভাবে ওষুধ কিনে দেওয়া হয়৷’’

এই ঘটনা নিয়ে মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে সরকারকে তীব্র আক্রমণ করেছেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে৷ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, এই মৃত্যুর পিছনে ‘ত্রিপল ইঞ্জিন’ সরকার দায়ী৷ অবিলম্বে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি৷ এই প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় পৃথক ভাবে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি৷

এই মৃত্যু ঘটনাকে সরাসরি ‘খুন’ বলে মন্তব্য করেছেন শিবসেনা (ইউবিটি)-র রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি৷ ঘটনাটিকে সরকারের ‘লজ্জা’বলে তোপ দেগেছেন এনসিপি মুখপাত্র বিকাশ লাওয়ানাদে৷

(Feed Source: news18.com)