গাড়ির চাবি হারিয়ে গেলে কী করবেন? অনেকেই জানেন না, একবার হারালেই মুশকিল

গাড়ির চাবি হারিয়ে গেলে কী করবেন? অনেকেই জানেন না, একবার হারালেই মুশকিল

কলকাতা: বিভিন্ন সময়ে গাড়ির মালিকেরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। যার সমাধান কোথাও শেখানো হয় না। এই সমস্যাগুলির মধ্যে অন্যতম হল গাড়ির চাবি হারিয়ে যাওয়া।

আর গাড়ির চাবি একবার হারিয়ে গেলেই মুশকিল! চাবি হারিয়ে গেলে গাড়ি যেখানে দাঁড় করানো রয়েছে, সেখানেই রেখে দিয়ে আসতে হবে। বেকায়দায় পড়লে গাড়ির চালকরা অনেক সময় ইউটিউব ভিডিও দেখে গাড়ি খোলার চেষ্টা করেন।

কিংবা তাঁরা কোনও মেকানিক বা চাবি প্রস্তুতকারীর সাহায্য নিয়ে থাকেন। কিন্তু ইঞ্জিন ইমমোবিলাইজার হওয়ার কারণে নতুন কিংবা পুরনো চাবি ব্যবহার করে গাড়ি খোলার চেষ্টা করা হলেও তা সফল হয় না।

কিন্তু এমন পরিস্থিতি যে কোনও সময় উপস্থিত হতে পারে। আর তা উপস্থিত হলে কী করণীয়? এই সমস্যার সমাধান হতে পারে এক নিমেষেই। এবার তাহলে জেনে নেওয়া যাক, গাড়ির চাবি হারিয়ে গেলে তা আনলক করার উপায়। আর কোন প্রক্রিয়ার মাধ্যমেই বা নতুন গাড়ির চাবি পাওয়া যেতে পারে।

হেল্পলাইন নম্বরে যোগাযোগ:

গাড়ির চাবি হারিয়ে গেলে প্রথমেই গাড়ি নির্মাতা সংস্থার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। সেখানে কল করে গাড়ির তৈরির বছর, মডেল, মালিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে হবে।

এই পদ্ধতিতে নির্মাতা সংস্থার দ্বারা গাড়িটিকে একটি নিরাপদ স্থান পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যেতে পারে। সেই সঙ্গে গ্রাহক একটি নতুন চাবির জন্যও আবেদন করতে পারেন।

এর জন্য কি কোনও টাকা-পয়সা লাগে?

নতুন চাবি পেতে হলে এর জন্য অবশ্যই দাম দিতে হবে। আর এই দাম প্রতিটি গাড়ি এবং কোম্পানি অনুযায়ী নির্ধারিত হয়। গাড়ির নতুন চাবি পাওয়ার জন্য ডিলারশিপেও যোগাযোগ করা যেতে পারে। সেখানেও গাড়ি সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়ার পরে গ্রাহক নতুন চাবির জন্য আবেদন করতে পারেন এবং টাকা জমা দিতে পারেন।

বেশির ভাগ ক্ষেত্রেই অবশ্য ডিলারশিপ গাড়ির অলটারনেটিভ কী দিয়ে সাহায্য করে থাকে। ফলে নতুন গাড়ির চাবি না আসা পর্যন্ত গ্রাহক সহজেই নিজের গাড়ি চালাতে পারেন।

নতুন চাবি পেতে ২ থেকে ৭ দিন মতো সময় লাগতে পারে। আর তা পাওয়ার জন্য কোথাও যেতে হয় না। গাড়ির সংস্থায় গ্রাহকের রেজিস্টার্ড ঠিকানায় নতুন চাবিটি ক্যুরিয়রের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়।

(Feed Source: news18.com)