
বেশিরভাগ বাড়িতেই জায়গা করে নিয়েছে এসি এবং ফ্রিজ। কিন্তু জানেন কী ফ্রিজ এবং এসি থেকে নির্গত গ্যাস থেকে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে শরীরের। ভারতে বেশিরভাগ ফ্রিজ এবং এসি হাইড্রফ্লুরোকার্বন গ্যাস বা ক্ষতিকারক এইচএফসি গ্যাস থাকে৷
হাইড্রফ্লুরোকার্বন হল বিপজ্জনক গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে একটি৷ ইউরোপীয় ইউনিয়নের ২০৫০ সাল নাগাদ এই ধরনের গ্যাস ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। গরম এবং ঠান্ডা করার সরঞ্জাম ছাড়াও, এই গ্যাসগুলি ফোম বা ফেনা বানাতেও ব্যবহৃত হয়।
ফ্লোরিন এবং হাইড্রোজেন পরমাণু থেকে তৈরি হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে৷ ওজন গ্যাস পৃথিবীকে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়৷
বিভিন্ন গবেষণায় বলা হয়েছে, ওজোন স্তর নষ্ট হয়ে গেলে ক্যান্সার, ম্যালেরিয়া, ছানি এবং ত্বকের ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে। একই সময়ে, সমুদ্রের কাছে বসবাসকারী মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন৷
বিশেষজ্ঞরা বলছেন, ওজোন স্তরের ক্ষতির কারণে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছালে সামুদ্রিক জীবরাও বিপদে পড়বে। নাসার মতে, ওজন স্তরে একটি বড় হোল বা গর্ত রয়েছে যা উত্তর আমেরিকার আয়তনের চেয়েও বড়৷ এই হোল থেকেই আশঙ্কা বাড়াচ্ছে বিজ্ঞানীদের৷
