
নয়াদিল্লি: একই রেক ব্যবহার করবে চারটি জোন৷ বিকল্প ট্রেন সেট বন্দেভারত এক্সপ্রেসের হাওড়া ঝিল সাইডে এসে পৌঁছলেও তা শুধুমাত্র পূর্ব রেলের ব্যবহারের জন্য সীমিত থাকছে না৷ ভারতীয় রেলের তরফে যে নোটিফিকেশন করা হয়েছে সেই অনুযায়ী এই ট্রেন সেট ব্যবহার করবে পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব ও পূর্ব মধ্য রেল৷ তবে এই ট্রেন সেট ২৩৫২৯৩-৯৪ আপাতত হাওড়াতেই রক্ষণাবেক্ষণ করা হবে৷
অন্যদিকে বিকল হয়ে যাওয়া রেক আজ কারশেডে সারানো হবে। সোমবারের পর গতকাল মঙ্গলবারও বন্দেভারত রেকে যাত্রার সুযোগ পেলেন না হাওড়া ও শিলিগুড়ির যাত্রীরা৷ গত রবিবার বন্দেভারত এক্সপ্রেসের এক কামরার চাকায় সমস্যা ধরা পড়ে৷ সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। যার জেরে মঙ্গলবার সকালেও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে পারল না বন্দে ভারত রেক। হাওড়া ডিভিশনের ঝিল সাইড কারশেডে আপাতত চলছে রেক পরীক্ষার কাজ৷ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির ইঞ্জিনিয়াররা রেক পরীক্ষা করছেন। অবশেষে পূর্ব রেলকে একটা অতিরিক্ত ট্রেন সেট দিল রেল।
পরপর দু’দিন বন্দে ভারতের রেক বাতিল হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এত দাম দিয়ে টিকিট কাটার পর এহেন সমস্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন সকলেই। এর আগেও একাধিকবার যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে বন্দেভারতে। চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীদের। গতকাল ১৬ অক্টোবর সোমবারের পর, আজ ফের ১৭ অক্টোবর মঙ্গলবার, যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারত এক্সপ্রেসের রেক চালানো সম্ভব হচ্ছে না।
সোমবার হয়েছে আজ বুধবারও সেই রেকের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। তাই যুব এক্সপ্রেসের রেক চালানো হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের।আপাতত চেন্নাই থেকে চাকা নিয়ে এসে বন্দেভারত এক্সপ্রেস সারানো হচ্ছে৷ তবে যেখান থেকে চার ট্রেন চলাচল করে সেখানে পূর্ণ সময়ের কেন ট্রেনের যন্ত্রাংশ রাখা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রেল আশাবাদী বন্দেভারত ট্রেন সেটে অসুবিধা হলে আর যুবা এক্সপ্রেসের রেক ব্যবহার করতে হবে না৷
(Feed Source: news18.com)
