
হায়দরাবাদ: সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিও-তে দেখা যাচ্ছে চলন্ত গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে এক দম্পতি পরস্পরকে চুম্বন করছে।
জানা গিয়েছে, এই ঘটনাটি বাস্তবে ঘটেছে তেলঙ্গানার হায়দরাবাদের পিভি নরসিমা রাও এক্সপ্রেসওয়েতে। গাড়িটি হাইওয়েতে দ্রুত গতিতে চলার সময় এক দম্পতিকে সানরুফ দিয়ে বেরিয়ে চুম্বন করতে দেখা যায়। আপলোড হওয়ার পর থেকেই ওই ভিডিওটি ভাইরাল হতে শুরু করেছে।
দর্শকরা এই ভিডিও-টি দেখার পরেই ব্যাপক ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকেই পুলিশের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অনেকে মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ভিডিও-তে এক ব্যক্তিকে বারবার একটি মেয়েটিকে চুম্বন করতে দেখা যায়। এরপর তাঁরা গাড়ির গতি উপভোগ করতে করতে বাতাসে নিজেদের হাত মেলে দেন। একে অপরকে জড়িয়ে ধরেন নিবিড় ভাবে। অভিযোগ, এই সময় তাঁরা অন্য যাত্রীদের অসুবিধার বিষয়টি সম্পূর্ণরূপেই উপেক্ষা করেছেন।
Hope @hydcitypolice will take action on this unsafe driving mode & Inconvenience caused to public.. #PVNRExpressway pic.twitter.com/K2QgqgpStp
— Dharani (@DharaniBRS) October 15, 2023
