প্যালেস্তাইনের হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনায় ‘উদ্বিগ্ন’! লিখলেন মোদি

প্যালেস্তাইনের হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনায় ‘উদ্বিগ্ন’! লিখলেন মোদি

নয়াদিল্লি: এক দিকে বুধবার ইজরায়েলে পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ অন্য দিকে, গাজার আল আহিল হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে লিখতে দেখা গেল তাঁকে৷ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল৷

(Feed Source: news18.com)