মেয়ের শাশুড়ির সঙ্গে পালিয়ে গেল বাবা! চারদিকে ঢিঁ ঢিঁ, তারপর..

মেয়ের শাশুড়ির সঙ্গে পালিয়ে গেল বাবা! চারদিকে ঢিঁ ঢিঁ, তারপর..

উত্তরপ্রদেশ: নাম রামনিবাস রাঠৌর৷ বয়স ৪৪৷ বহুকাল আগেই স্ত্রী গত হয়েছেন৷ মেয়েকে নিয়েই সংসার ছিল এতদিন৷ গত মে মাসে লখিমপুরের আশা রানির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন৷ তারপর থেকেই তৈরি হয় নতুন গল্প৷

আশা রানির এক ছেলে এবং এক মেয়ে৷ ছেলের সঙ্গেই বিয়ে হয়েছিল রামনিবাসের মেয়ের৷ এই সময় থেকেই মেয়ের শ্বশুরবাড়িতে বেশ ঘনঘনই যাতায়াত শুরু করেন রামনিবাস৷ অন্যদিকে, আশা রানিরও রামনিবাসের প্রতি দুর্বলতা জন্মাতে থাকে৷ শেষে সেই দুর্বলতা প্রেমের সম্পর্কে পরিণত হয়৷

এরপরেই গত ২৩ সেপ্টেম্বর রামনিবাস ও আশা বাড়ি ছেড়ে পালিয়ে যান৷ কিন্তু, তাঁদের এই সম্পর্ক তাঁদের ছেলেমেয়ে মেনে নিতে পারেননি৷ এমনকি, শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন৷

পরিবারের এই অসম্মতি তাঁরা মেনে নিতে পারেননি৷ পুলিশ সূত্রের খবর, নামনিবাস এবং আশা রানি দু’জনেই প্যাসেঞ্জার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন৷

(Feed Source: news18.com)