Gujarat Man Kills Self: বাবা-মা-সহ পরিবারের ৬ জনকে বিষ খাইয়ে আত্মঘাতী যুবক

Gujarat Man Kills Self: বাবা-মা-সহ পরিবারের ৬ জনকে বিষ খাইয়ে আত্মঘাতী যুবক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ঘটনা। এই পরিবারের ৭ জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সুরাটের পালানপুরে। শনিবার সকালে পালানপুরের সিদ্ধেশ্বর অ্যাপার্টমেন্টের সামনে বিপুল মানুষজন জড়ো হয়ে যান। কী ভাবে এমন ঘটনা? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাড়ির যুবক পরিবারের সবাইকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী হয়েছে।

পুলিস সূত্রে খবর, বাড়ির যুবক মণীশ সোলাঙ্কি তারা বাবা-মা, স্ত্রী ও ৩ সন্তানকে বিষ খাইয়ে খুন করে। তার পর নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। খবর পেয়ে পুলিস এসে দেহগুলিকে উদ্ধার করে মনা তদন্তের পাঠিয়েছে। বাড়িতে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে লেখা হয়েছে কোনও একজনের কাছ থেকে মোটা টাকা ধার দিয়েছিল মণীশ। সেই টাকা সে শোধ করেনি। বাধ্য হয়েই ঋণ শোধ করতে বাড়িও বিক্রি করতে হয়েছিল। সুইসাইড নোটে কয়েকজনরে নামও উল্লেখ করা হয়েছে।

মণীশদের পারিবারিক আসবাবপত্রের ব্যবসা। তার কারখানায় কাজ করতেন ৩৫ জন মিস্ত্রী ও ২০ জন কর্মী। টাকার অভাবে বহুদিন ধরেই ওই ব্যবস্থা ধুঁকছিল। এমনই দাবি করছেন প্রতিবেশীরা। মণীশ ছাড়াও যাদের মৃত্যু হয়েছে তারা হলেন মণীশের স্ত্রী রেশমা সেলাঙ্কি, তার মা রীতা সোলাঙ্কি, বাবা কানু সোলাঙ্কি, তার ৬ বছরের ছেলে ও ১০ ও ৬ বছরের দুই মেয়ে। শনিবার সকালে কারখানার কর্মীরা বারবার মণীশকে ফোন করলেও সে ফোন তোলেনি। এমনকি তার বাড়িতে এসে ধাক্কাধাক্কি করলেও দরজা খোলেনি মণীশ। তার পরই প্রতিবেশীরা বাড়ির জানালা ভেঙে ভেতরে ঢোকে। তখনই তারা ওইসব মৃতদেহ দেখতে পান।

(Feed Source: zeenews.com)