Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

ভারতে বসে রাশিয়ায় খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমা রাখা যাবে টাকাও

November 3, 2023
| No Comments
ভারতে বসে রাশিয়ায় খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমা রাখা যাবে টাকাও
Banking Service: সুখবর দিয়েছে রাশিয়ার সরকার (Russian Government)। ভারতীয় নাগরিকদের জন্য ব্যাঙ্কের নিয়ম (Banking Rules) কানুন শিথিল করতে চলেছে রাশিয়া সরকার। ভারতে থেকে যেসব নাগরিকরা রাশিয়ার ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account) খুলতে চান, তাঁদের জন্য কিছু সুবিধা দিতে চলেছে ওই দেশের সরকার। এক্স মাধ্যমে ভারতের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে যেসব ভারতীয় নাগরিক দেশে বসে রাশিয়ার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইছেন বা টাকা জমা রাখতে চাইছেন, তাঁদের জন্য নিয়ম কানুন সরলীকৃত করা হচ্ছে।

Upon arrival in #Russia, it will be possible to quickly obtain a bank card in a partner Russian bank and initiate financial transactions. This feature is especially convenient for #India’n tourists and students. https://t.co/TdlZFwHWV9

— Russia in India 🇷🇺 (@RusEmbIndia) November 1, 2023

এই নতুন নিয়মের আওতায় ভারতের নাগরিক যাঁরা পর্যটক বা পড়ুয়া তাঁরা এমন একটি ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যাদের রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে যোগসূত্র রয়েছে অর্থাৎ কোলাবরেশন রয়েছে। এরপর সেখানে মানে রাশিয়ার ওই ব্যাঙ্কে ভারতে বসেই অ্যাকাউন্ট খুলতে পারবেন, যাকে রিমোট ব্যাঙ্কিং পরিষেবা বলা হচ্ছে। এছাড়াও পাবেন একটি ব্যাঙ্ক কার্ড, যার মাধ্যমে রাশিয়ায় আর্থিক লেনদেন করা সম্ভব হবে। এক্স মাধ্যমে রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে গোটা প্রক্রিয়াটা খুবই সহজ-সরল। যেসমস্ত ভারতীয় নাগরিক দেশে বসে রাশিয়ার ব্যাক অ্যাকাউন্ট খোলার বা টাকা জমা রাখার পরিষেবা পেতে চান তাঁদের এমন একটি ভারতীয় ব্যাঙ্কের সঙ্গে প্রথমে যোগাযোগ করতে হবে যার সঙ্গে রাশিয়ান ফেডারেশনের সেন্ট্রাল ব্যাঙ্কের যোগাযোগ রয়েছে। ওই ব্যাঙ্কের মাধ্যমেই বাকি নির্দেশিকা পাবেন গ্রাহক।

একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে কিংবা টাকা জমা রাখা হয়ে গেলে, তারপর রাশিয়াতে গিয়ে আপনি সেখানকার ওই পার্টনার রাশিয়ান ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে হাতে পেয়ে যাবেন কার্ড। আর এই কার্ডের মাধ্যমেই ফিনানসিয়াল ট্রানজাকশন অর্থাৎ টাকাপয়সার লেনদেন সম্ভব হবে। ভারতীয় পর্যটক এবং পড়ুয়াদের জন্য এই পরিষেবা বিশেষ সুবিধাজনক। এমনিতেই ভারত থেকে প্রচুর ছাত্রছাত্রী রাশিয়াতে ডাক্তারির পড়াশোনা করতে চান। তাদের সুবিধার জন্যেই এই পরিষেবা চালু হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।

(Feed Source: abplive.com)

বিদেশ
, bank account, Banking Services, Russian Bank

Post navigation

← পাক-আফগানিস্তান সীমান্তে লক্ষাধিক ভিড়, খাবার পানি পাওয়া যাচ্ছে না, শিশুরা কাঁদছে
মৃত্যুর পর iPhone-এর উত্তরাধিকার পাবেন মনোনীত ব্যক্তি! কীভাবে করা যাবে মনোনয়ন! →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda