
বাড়ির পোষ্যকে নানা সময় নানা কাজ করতে দেখা যায়। তাদের ট্রেনিং দিলে তারা যেমন আপনার জিনিস বয়ে এনে দিতে পারে, তেমনই আবার আপনার সঙ্গে বাগানের কাজ করতে পারে, বা খেলতেও পারে। কিন্তু কখনও কি কোনও কুকুরকে অঙ্ক সলভ করতে দেখেছেন? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। স্কাউট নামের একটি কুকুর সে তার মালিকের সঙ্গে বসে বসে কঠিন অঙ্কের সমাধান করছে। আর তার সেই ভিডিয়ো দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে।
কুকুর অঙ্ক সমাধান করছে!
এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে ‘স্কাউট অঙ্ক সলভ করছে। কীভাবে সে জলদি অঙ্কের সমাধান করে দেখুন। অঙ্ক করতে ও ভীষণই ভালোবাসে। আশা করব সবার উইকেন্ড খুব ভালো কাটছে।’
তারপরই ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে স্কাউট মাটিতে বসে রয়েছে তার মালিকের সামনে। তিনি ওকে একটি করে অঙ্কের প্রশ্ন জিজ্ঞেস করছেন আর স্কাউট হাত দিয়ে সঠিক উত্তর দেখিয়ে দিচ্ছে। এরপর দেখা যায় ধীরে ধীরে কুকুরটি সমস্ত উত্তর ঠিক দিয়ে দেয়।
গত মাসে পোস্ট করা হয়েছিল ভিডিয়োটি। তারপর সেটা ভাইরাল হয়ে যায়। বর্তমানে এটি ৪.৬ মিলিয়ন ভিউজ পেয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে পোস্ট শেয়ারের সংখ্যাও।
কে কী বলছেন এই ভিডিয়ো দেখে?
এক ব্যক্তি লেখেন, ‘কী চালাক বাচ্চা।, ভীষণ মিষ্টি।’ কেউ আবার লেখেন, ‘অঙ্কের পরীক্ষা তো সহজেই পাশ করে যাবে।’
(Feed Source: hindustantimes.com)
