দুর্নীতির মাথারাই মুক্ত! বাকিদের কবে গ্রেফতার? SSC মামলায় সুপ্রিম প্রশ্ন

দুর্নীতির মাথারাই মুক্ত! বাকিদের কবে গ্রেফতার? SSC মামলায় সুপ্রিম প্রশ্ন

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন রায় জামিন পেলেন। আর সেই জামিন দিতে গিয়ে দেশের শীর্ষ আদালত সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করলেন বড় মাথাদের গ্রেফতার করবেন কবে?

সূত্রের খবর, সেই সময় সিবিআইয়ের পক্ষের আইনজীবী জানান, একাধিক সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এরপর আদালত জানায় অনুমতির জন্য কতদিন অপেক্ষা করবেন? ততদিন কি প্রসন্ন বন্দি থাকবেন? এরপরই সুপ্রিম কোর্ট জামিন দেয় প্রসন্ন রায়কে।

সেই সঙ্গেই বড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। বড় মাথাদের কি ধরতে পেরেছেন? যে মিডল ম্যান হিসাবে কাজ করল তাকে গ্রেফতার করলেন। আর যার জন্য় টাকা তুলল তাকে গ্রেফতার করলেন না। তবে সূত্রের খবর সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, এটা বড় দুর্নীতি।

সুপ্রিম কোর্ট সিবিআইকে প্রশ্ন করে, তাদের নথিতে ১৭জন অভিযুক্তের মধ্য়ে এখনও পর্যন্ত মাত্র ৯জনকে কেন গ্রেফতার করা হয়েছে? বাকিরা কেন মুক্ত? কেন প্রভাবশালীদের গ্রেফতার করা হচ্ছে না? প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।

প্রসন্ন রায়। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে।তিনিই নাকি মিডলম্যান হিসাবে কাজ করতেন। আর শাসকদলের তরফ থেকে বার বার অভিযোগ তোলা হত, বিজেপি নেতা দিলীপ ঘোষের দলিলও মিলেছে তার কাছ থেকে। তারপরেও কেন দিলীপকে জেরা নয়। তবে সেই প্রসন্নই জামিন পেয়ে গেলেন। তবে এই প্রথম কোনও বড় মাপের অভিযুক্ত জামিন পেয়ে গেলেন।

এই মামলায় আজও জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়, অর্পিতা মুখোপাধ্য়ায় সহ এসএসসি দফতরের তৎকালীন পদস্থ কর্তারা। তবে কি এবার তারাও একে একে জামিন পেয়ে যাবেন? প্রসন্ন রায়ের জামিনের পর থেকে নতুন করে এই কথা সামনে আসতে শুরু করেছে। তবে গোটাটাই আইনের ব্যাপার। এনিয়ে আগাম বলা সম্ভব নয়। তবে সুপ্রিম কোর্টের প্রশ্নের জেরে অনেকেই নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছেন।

কারণ এসএসসি দুর্নীতি মামলায় কবে রাঘব বোয়ালরা গ্রেফতার হবেন তা নিয়ে বার বারই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার সেই প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সিবিআইকে প্রশ্ন করে, তাদের নথিতে ১৭জন অভিযুক্তের মধ্য়ে এখনও পর্যন্ত মাত্র ৯জনকে কেন গ্রেফতার করা হয়েছে? বাকিরা কেন মুক্ত? কেন প্রভাবশালীদের গ্রেফতার করা হচ্ছে না?

(Feed Source: hindustantimes.com)