
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! হাড়হিম করা ঘটনা! ১০ বছরের শিশুর পেট চিরে নাড়িভুঁড়ি টেনে বের করে মারল এক হনুমান। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে।
সোমবার ঘটনাটি ঘটে। গান্ধীনগরের সালকি গ্রামে দেহগাম তালুকে একটি মন্দির আছে। সেই মন্দির এলাকায় কয়েকদিন ধরেই হনুমানের উত্পাত্ বেড়েছে। মন্দিরের কাছেই খেলছিল দীপক ঠাকোর নামে ওই শিশু। আচমকাই তার উপর চড়াও হয় এক হনুমান।
হনুমান তার পেট চিরে নাড়িভুঁড়ি টেনে বের করে দেয়। রক্তাক্ত অবস্থাতেই সে বাড়িতে ছুটে যায়। তাকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গেই ওই শিশুকে নিয়ে হাসপাতালে ছোটে বাড়ির লোক। হাসপাতালেই চিকিত্সকরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে।
এই নিয়ে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার হনুমানের হামলার ঘটনা ঘটল। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, ইতিমধ্যেই ২টি হনুমানকে উদ্ধার করা হয়েছে এলাকা থেকে। আরও একটি হনুমান এলাকায় রয়েছে। তাকে ধরার জন্য খাঁচা পাতা হয়েছে।
(Feed Source: zeenews.com)
