Bihar: পিশাচ স্কুল ভ্যানের চালক! ছুটির পর রাস্তায় ধর্ষিত নার্সারির দুই ছাত্রী…

Bihar: পিশাচ স্কুল ভ্যানের চালক! ছুটির পর রাস্তায় ধর্ষিত নার্সারির দুই ছাত্রী…

জি ২৪ ঘণ্টা ডিজিটা ব্য়ুরো: রোজকার মতোই স্কুলে গিয়েছিল, কিন্তু বাড়ি ফিরল রক্তাক্ত অবস্থায়! কেন? ভ্যানে তাদের চালক ধর্ষণ করেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করলেন পরিবারের লোকেরা। স্রেফ গণপিটুনি নয়, আগুন লাগিয়ে দেওয়া হল ভ্য়ানেও। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলায়।

পুলিস সূত্রে খবর, ওই দুই শিশুর বাড়ি বেগুসরাই জেলার বীরপুরে। বাড়ির কাছেই স্কুল। ভ্যান করে যাতায়াত করত তারা। সঙ্গে অন্যন্য পড়ুয়ারাও থাকত। ভ্যান চালকের নাম, সিকান্দার রাই। অভিযোগ, ভ্যানে তখন আর কোনও পড়য়া ছিল না। মঙ্গলবার বিকেলে ভ্য়ানেই ওই দুই শিশুকে ধর্ষণ করে সে। এরপর রক্তাক্ত অবস্থায় দু’জনেই বাড়ির সামনে নামিয়ে দিয়ে চম্পট দেওয়া চেষ্টা করে। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্ত এখন পুলিসের হেফাজতে।

প্রাথমিক তদন্তে জানা দিয়েছে, সঠিক পরিচয়পত্র না দেখে, খোঁজখবর না নিয়েই তাকে কাজে রেখেছিল স্কুল। অন্যদিকে অভিযুক্তর দাবি, সে গত তিন বছর ধরে এই স্কুলের বিশ্বস্ত কর্মী হিসেবে কাজ করছে। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছে সে।

(Feed Source: zeenews.com)