Mizoram Assembly Election 2023: মিজোরাম বাদ, রবিবার ভোটগণনা ৪ রাজ্যে…

Mizoram Assembly Election 2023: মিজোরাম বাদ, রবিবার ভোটগণনা ৪ রাজ্যে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাকি ৪ রাজ্যে ভোট গণনা ৩ ডিসেম্বর, রবিবার। বাদ শুধু মিজোরাম! উত্তর-পূর্ব এই রাজ্যে ভোটগণনা হবে ৪ ডিসেম্বর, সোমবার। বিবৃতি দিয়ে জানাল নির্বাচন কমিশন।

৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর। বিধানসভা ভোট হল দেশের ৫ রাজ্য়ে। মিজোরাম, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা। ৭ নভেম্বর, প্রথমদিনেই ভোট হয় মিজোরাম। এরপর ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, ও তেলেঙ্গানায়। ৫ রাজ্যেই ভোটগণনা ও ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল ৩ ডিসেম্বর, রবিবার।

নির্বাচন কমিশন বিবৃতিতে জানিয়েছে, ‘বিভিন্ন পক্ষ থেকে গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের বদলে অন্য দিন করার অনুরোধ জানানো হয়েছিল। কারণ রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। সেই অনুরোধ বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, মিজ়োরামে বিধানসভা নির্বাচনের গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর সোমবার হবে’।

রবিবার ভোটগণনায় কেন আপত্তি? আবেদনকারীদের দাবি, মিজ়োরামের প্রায় ৮৮ শতাংশ মানুষ খ্রিস্টান। রবিবার তাঁদের কাছে গির্জায় গিয়ে প্রার্থনার দিন। ফলে সেদিন ভোটগণনা হলে অসুবিধা হবে।.

(Feed Source: zeenews.com)