
বাসুদেব চট্টোপাধ্যায়: সংশোধানাগারের ভিতরেও এবার শ্যুটআউট! খুন হয়ে গেল এক কুখ্যাত অপরাধী, শার্প শ্যুটার! কীভাবে? তদন্তে নেমেছেন জেলাশাসক, পুলিসসুপার-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থল, ঝাড়খণ্ডের ধানবাদ।
পুলিস সূ্ত্রে খবর, মৃতের নাম অমন সিং। বাড়ি, উত্তরপ্রদেশে। ধানবাদের ঝরিয়ায় কংগ্রেস বিধায়ক পূর্ণিমা সিংয়ের স্বামী, প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং-সহ ৪ জনকে হত্যা মামলায় অভিযুক্ত ছিল সে। কীভাবে? মূলত সুপারি কিলার হিসেবে কাজ করত শার্প শ্যুটার হিসেবে কাজ করত অমন। আসানসোলে এক হোটেল ব্যবসায়ী ও শক্তিগড়ে রাজু ঝাঁ খুনে নাম জড়িয়েছিল তার।
এদিন দুপুরে ধানবাদ সংশোধানাগারে অমনকে লক্ষ্য় করে প্রায় ৫ থেকে ৭ রাউন্ড গুলি চালানো হয়। গুলি লাগে পেটে ও মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই কুখ্য়াত অপরাধীরা। খবর পেয়ে ধানবাদ সংশোধানাগারে পৌঁছন পুলিসের পদস্থ আধিকারিকরা। সংশোধানাগারে আগ্নেয়াস্ত্র পৌঁছল কীভাবে? নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
(Feed Source: zeenews.com)
