
নয়াদিল্লি: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে সংযুক্ত আরব আমিরশাহিকে দুরমুশ করে দাপটের সঙ্গে খেতাব নিজেদের নামে করল বাংলাদেশ (BAN U19 vs UAE U19)। কিপার ব্যাটার আশিকুর রহমান শিবলি দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৮২ রান তুলতে সাহায্য করেন। জবাবে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আমিরশাহির ইনিংস। ১৯৫ রানের বিরাট ব্যবধানে ম্য়াচ ও খেতাব জিতে নেয় বাংলাদেশ। ওপার বাংলার হয়ে মারুফ মৃধা এবং রোহানত দৌলা বর্ষণ তিনটি করে উইকেট নেন। দু’টি করে উইকেট নেন ইকবাল হোসেন এবং শেখ পাইভিজ় জীবন।
CHAMPIONS🏆
Congratulations to Bangladesh for winning the ACC Men’s U19 Asia Cup 2023.#ACCMensU19AsiaCup #ACC pic.twitter.com/S2fwWpYvFK
— AsianCricketCouncil (@ACCMedia1) December 17, 2023
(Feed Source: abplive.com)
