ফেল করতে করতেই হয়ে উঠলেন বিশারদ! জাতীয় গণিত দিবস পালন করা হয় তাঁর জন্মবার্ষিকীতে

ফেল করতে করতেই হয়ে উঠলেন বিশারদ! জাতীয় গণিত দিবস পালন করা হয় তাঁর জন্মবার্ষিকীতে

প্রতি বছর জাতীয় গণিত দিবস (National Mathematics Day 2023) পালন করা হয় ২২ ডিসেম্বর। এই দিনটি বিখ্যাত গণিতবিশারদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন (Birthday of Srinivasa Ramanujan) । ২০১২ সালে তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের  এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হবে বলে জানিয়েছিলেন।

পরীক্ষায় ক্রমাগত ফেল

১৮৮৭ সালের তামিলনাডু। ইরোডের এক ব্রাহ্মণ পরিবারে ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন শ্রীনিবাস রামানুজন (Srinivasa Ramanujan)। খুব অল্প বয়স থেকেই অঙ্কের প্রতি টান ছিল তাঁর। মাত্র ১২ বছর বয়সে ত্রিকোনমিতিতে তিনি পারদর্শী হয়ে ওঠেন। এরপরে বৃত্তি নিয়ে ভর্তি হন কুম্বাকোনামের সরকারি আর্ট কলেজে। ১৯০৩ সালে সেখানে ভর্তি হলেও অঙ্ক বাদে অন্য বিষয় তাঁর ভালো লাগত না‌। সে কারণে পরীক্ষায় ক্রমাগত ফেলও করেন। ১৪ বছর বয়সে সে কলেজ ছেড়ে মাদ্রাজের পাচাইয়াপ্পা কলেজে ভর্তি হন।

ছিলেন জাহাজ বন্দরের কর্মী

১৯১২ সালে ক্লার্ক হিসেবে মাদ্রাজ পোর্ট ট্রাস্টে চাকরি পান রামানুজন। কর্মক্ষেত্রেই বিভিন্ন সময় তাঁর গাণিতিক দক্ষতার পরিচয় ফুটে উঠতে থাকে‌। সহকর্মীরাও তাঁকে এই বিষয়ে উদ্বুদ্ধ করে। এক সহকর্মী তাঁকে ট্রিনিটি কলেজের অধ্যাপক জিএইচ হার্ডির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। ১৯১৩ সালে রামানুজন পাড়ি দেন বিদেশে। ১৯১৬ সালে বিএসসি ডিগ্ৰি নিয়ে পাশ করেন রামানুজন। এই সময় অধ্যাপক হার্ডির তত্ত্বাবধানে বেশ কয়েকটি গবেষণা করেন তিনি।

বিদেশে গবেষণা

গবেষণাপত্রগুলি বিভিন্ন নামী পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও দুটি গবেষণা রামানুজন ও হার্ডি যৌথভাবে করেছিলেন। ১৯১৭ সালে লন্ডন ম্যাথেমেটিক্যাল সোসাইটিতে রামানুজন ফেলো নির্বাচিত হন। এছাড়াও নাম্বার থিওরি ও এলিপ্টিক ফাংশন নিয়ে গবেষণার জন্য রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে নির্বাচিত হন তিনি‌। পরে ট্রিনিটি কলেজের প্রথম ভারতীয় ফেলো হিসেবে নির্বাচন করা হয় রামানুজনকে। বিশুদ্ধ গণিতে প্রথাগত শিক্ষা সেভাবে না থাকলেও রামানুজন বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। অসীম সিরিজ (Infinite Series), কন্টিনিউড ফ্র্যাকশন (Continued Fraction), নাম্বার থিওরি (Number Theory) ও গাণিতিক বিশ্লেষণে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

(Feed Source: hindustantimes.com)