
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই জনপ্রিয় প্রযোজক আনন্দ পণ্ডিতের ৬০ তম জন্মদিন ছিল। আর সেখানেই উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় সব বলি তারকারা। উপস্থিত হয়েছিলেন বিগ বি থেকে শুরু করে কিং খান। এবার আবারও তারকাদের চাঁদের হাট দেখতে পওয়া গেল সলমান খানের ভাগ্নির জন্মদিনে।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৪ সালে সলমানের বোন অর্পিতা খান এবং অভিনেতা আয়ৃষ শর্মার বিয়ে হয়। তাঁদের প্রথম সন্তান আহিল। ২০১৯ সালে জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান আয়ত। এখন আহিলের বয়স সাত এবং আয়তের বয়স এখন ৪।
শুক্রবার অর্পিতা খান এবং আয়ৃষ শর্মার মেয়ের জন্ম ছিল। আর সেই উপলক্ষ্যেই একটি পার্টির আয়োজন করেছিলেন তাঁরা। পরিবারের মানুষদের পাশপাশি দেখতে পাওয়া যায় বহু তারকা এবং তাঁদের পরিবারকে। সলমান ভাগ্নি আয়তের এই বছর ৪ বছর বয়স পূর্ণ হল। তাঁর জন্মদিনের এই পার্টির আয়োজন করা হয়েছিল মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে।
পার্টিতে উপস্থিত ছিলেন সলমানের বাবা সেলিম খান। উপস্থিত হয়ে ছিলেন মা সালমা এবং হেলেনও। দেখতে পাওয়া যায় সলমানের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খানকেও। তবে এই গ্র্যান্ড পার্টিতে দেখেতে পাওয়া যায়নি স্বয়ং সলমানকেই। শোনা যাচ্ছে, ২৪ ডিসেম্বর আবারও বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন আরবাজ খান। তাই সলমানের বাড়িতে এখন খুশির আমেজ।
এছাড়াও পার্টিতে নিজেদের সন্তানদের নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা, সানি লিওন, কাজল আগরওয়াল, অভিনেতা নীল নীতিন মুকেশ, খেলোয়াড় সানিয়া মির্জা, কমেডিয়ান ভারতী সিং এবং আরও অনেকে। এছাড়াও জনপ্রিয় দম্পতি শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রা এবং জেনেলিয়া ডিসুজা-রিতেশ দেশমুখকেও দেখতে পাওয়া গেছে তাঁদের সন্তানদের সঙ্গে।
(Feed Source: zeenews.com)
