১৩ বছরের ছেলে ভাঙল ৩০ বছরের টেট্রিস গেমের রেকর্ড! দেখুন ভিডিয়ো

১৩ বছরের ছেলে ভাঙল ৩০ বছরের টেট্রিস গেমের রেকর্ড! দেখুন ভিডিয়ো

‘টেট্রিস’ ভিডিও গেমের ৩০ বছরের রেকর্ড ভাঙল ইউনাইটে়ড স্টেটসের ১৩ বছরের এক কিশোর। পুরানো ক্লাসিক নিন্টেন্ডো ভিডিও গেমেই খেলা করতো ব্লু স্কুটেরি নাম নিয়ে খেলা করতো এই কিশোর । নিজের অপরিসীম দক্ষতা দেখিয়ে অনলাইন ভিডিও গেমটিকে কিল স্ক্রিন হতে বাধ্য করে দেয় ব্লু।

রেকর্ড গড়া এই ছেলের আসল নাম উইলিস গিবসন। গিবসন জানায়, খেলার চলাকালীন গেমের পপ-আপ বার্তায় লেখা ছিল, দয়া করে ক্র্যাশ করুন। আর কিছুক্ষণ পর যখন খেলা থেমে গেল, তখন দেখা গেল তার ইচ্ছা পূরণ হয়েছে, অর্থাৎ ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে গিবসন।

ম্যাচ জেতার পর গিবসনের মুখ থেকে বারবার ‘ওহ মাই গড’ শব্দটি বেরিয়ে এসেছিল এমনই জানিয়েছে এই কিশোর। ২ জানুয়ারি এই গেমের রেকর্ডটি ইউটিউবে আপলোড করা হয় ।

এ প্রসঙ্গে ক্লাসিক টেট্রিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সিইও ভিন্স ক্লেমেন্টে জানান যে ‘গিবসন সামগ্রিক স্কোর, স্তর এবং মোট লাইন সংখ্যার জন্য বিশ্ব রেকর্ড ভেঙেছে। ডেভেলপাররা ভাবেননি যে কেউ এটি পারবে এবং এখন এই গেমটি আনুষ্ঠানিকভাবে একটি মানুষের কাছে পরাজিত হয়েছে।

এ ছাড়াও ক্লেমেন্টে জানিয়েছে , ‘এর আগে শুধুমাত্র একটি AI টেট্রিসকে পরাজিত করেছিল। উইলিস ২০২১ সালে এতে একটি জনপ্রিয় ‘রোলিং’ কন্ট্রোলার ইনস্টল করা হয়। এর ফলে গেম চলাকালীন প্লেয়ারকে কমপক্ষে ২০ বার দিক নির্দেশ প্যাডের দিকে নজর দিতে হয়। এটি অধিক জনপ্রিয় হাইপারট্যাপিং কৌশলের চেয়ে অনেক বেশি উন্নত একটি সিস্টেম।

টেট্রিস, ১৯৮৪ সালে প্রথম মুক্তি পায়। এবং তাত্ক্ষণিকভাবে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। এর আগে ভালো ভালো খেলোয়াড়রাও টেট্রিসের খেলা শেষ করতে পারেননি। তাই ১৩ বছরের এই কিশোরের বুদ্ধি দেখে রীতিমতো অবাকই হয়েছেন গেমের নির্মাতারা।

(Feed Source: hindustantimes.com)