
দুটি গাড়ির মধ্যে তুমুল সংঘর্ষ। তারপরেও যাত্রীরা কোনওরকমে বেঁচে গিয়েছিলেন। পুনে বেঙ্গালুরু জাতীয় সড়কে শনিবার ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা হয়। এদিকে তারা কোনওরকমে বেঁচে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। কেউ যাতে সহায়তা করে তার চেষ্টা করছিলেন তারা। এমন সময় একটি ট্রাক ওই চারজনের উপর দিয়ে চলে যায়। তাদের পিষে দেয় ট্রাকটি। তাতেই মৃত্যু হয় তাদের।
একটা গাড়ি যাচ্ছিল গোয়ার দিকে। হাসান থেকে গোয়ার দিকে যাচ্ছিল গাড়িটি। আর অপর গাড়িটি শিরদি থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে আটজন যাত্রী ছিলেন গাড়ি দুটিতে। যাত্রীদের মধ্য়ে মণিকান্ত বেঙ্কটেশ(২৬), পবন শ্রীনিবাস( ২৩), চন্দন ধরনেশ (৩১) তাদের বাড়ি হাসান। বেঙ্গালুরুর বাসিন্দা প্রভূ(৩৪)। তাদের শরীরে কিছুটা আঘাত লেগেছিল। তাদের মধ্য়ে একাংশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা প্রচন্ড কুয়াশার জেরে চালক হয়তো দেখতে পাননি। সেকারণে ওই আহত চারজনের উপর দিয়ে ট্রাকটি চলে যায়।
দুটি গাড়ির মধ্য়ে সংঘর্ষ হয়েছিল প্রায় ৩০ মিনিট আগে। এরপর তারা রাস্তার ধারে কারোর সহায়তার জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় তাদের উপর দিয়ে ট্রাকটি চালিয়ে দেওয়া হয়। মুম্বইয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। চেন্নাই থেকে তিনি যাচ্ছিলেন মুম্বইয়ের দিকে।আচমকাই ট্রাকটি ধাক্কা দেয় ওই চারজনকে।
পরে পুলিশ ওই ট্রাক চালককে গ্রেফতার করে। মন্ত্রী সন্তোষ লাদ হাসপাতালে জখমদের দেখতে গিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সম্ভবত প্রচন্ড কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে গিয়েছিল। তার জেরেই পরপর এই দুর্ঘটনা হয়।
(Feed Source: hindustantimes.com)
