
২০২২ সালে গামিবিয়ায় ৭০ জন শিশুর মৃত্যুতে ভারতের মেইডেন ফার্মাকিউটিক্যালসের নির্মিত কাফ সিরাপ কাঠগড়ায় দাঁড়ায়। ওই শিশু মৃত্যুর সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সংযুক্ত করে ভারতে তৈরি কাফ সিরাপকে। এরপর ভারত ওই কাফ সিরাপের নমুনা সরকারি ল্যাবোরেটরিতে পরীক্ষা করে। পরে দিল্লি জানায়, সাফ সিরাপে বিষাক্ত কিছু খুঁজে পাওয়া যায়নি। এদিকে, গত বছর জনৈক আইনজীবী যশপাল অভিযোগ তোলেন, হরিয়ানার ড্রাগ কন্ট্রোলার মনমোহন তানেজাকে মেইজেন ফার্মাকিউটিক্যালস ঘুষ দিয়ে সিরাপের নমুনা বদল করেছিল। যদিও সেই অভিযোগ তানেজা নস্যাৎ করেন। এদিকে, ভারত জানিয়েছে, এই ঘুষ কাণ্ডের তদন্ত করার পর এই ইস্যুতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে হরিয়ানার ড্রাগ কন্ট্রোলার মনমোহন তানেজা মেইডেনের থেকে ৫০ মিলিয়ন টাকা নিয়েছিল। এদিকে, ঘটনার তদন্তে নেমে হরিয়ানার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার অশোক মিনা, এবং তদন্তকারী অফিসার গগনদীপ সিং রয়টার্সকে জানিয়েছেন, ‘আইন মেনে’ এই ইস্যুতে তদন্ত শেষে ‘যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’।
(বিস্তারিত আসছে)
(Feed Source: hindustantimes.com)
