বাংলাদেশঃ ঢাকায় সমাবেশ করবে আ’লীগ

বাংলাদেশঃ ঢাকায় সমাবেশ করবে আ’লীগ

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ।

শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি ও গণতন্ত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

(Feed Source: sunnews24x7.com)