
Pakistan Election Live Update: চরম রাজনৈতিক অস্থিরতা, জঙ্গি হামলা, অর্থনৈতিক সংকটের আবহে আজ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। ভোটের আগে বুধবারও রক্তে ভেসেছে পাকিস্তান। দু’টি পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে আজ বির্বাচন হবে সেই দেশে। গতকালকের দু’টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। এই আবহে আজকে পাকিস্তানের নির্বাচনে ভোটারদের সংখ্যা কম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই নির্বাচনে নওয়াজ শরিফ প্রথম থেকে কিছুটা এগিয়ে বলেও মত সেই দেশের মিডিয়ার। কারণ এই নির্বাচনে নেই ইমরান খান। নওয়াজ শরিফের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র বিলাওয়াল ভুট্টো জরদারি। এই আবহে নির্বাচনের আগেই যেন ইসলামাবাদ দখলের লড়াইতে অনেকটা এগিয়ে নওয়াজের পিএমএল-এন। এই আবহে পাকিস্তানের নির্বাচনের যাবতীয় লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
বিতেল ৫ টায় পাকিস্তানে শেষ ভোটগ্রহণ
পাকিস্তানের নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, এদিন বিকেল ৫ টায় শেষ হবে ভোটগ্রহণ। তবে ভোটদানের কেন্দ্রের ভিতর যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে ভোটগ্রহণের বিষয়ে আলাদা নিয়ম থাকবে।
খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ
পাকিস্তানে ভোট চলাকলীন খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে ৪ জন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। সেখানে গুলিও চলেছে বলে খবর রয়টার্স সূত্রে।
কখন প্রকাশিত হবে পাকিস্তানের ভোটের ফল?
পাকিস্তানের সময় রাত ৮টা থেকে ৯টার মধ্যে প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। এমনটাই জানাল সেদেশের মুখ্য নির্বাচন কমিশনার সিকন্দার রাজা। অর্থাৎ, ভারতীয় সময়ে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যেই জানা যাবে ইসলামাবাদের মসনদে আগামী পাঁচবছরের জন্য কে বসতে চলেছেন।
ভোট দিলেন নওয়াজ, বিলাওয়াল
নিজের নিজের কেন্দ্রে ভোট দিলেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের প্রধান তথা সেই দেশের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা তথা দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি।
পাকিস্তানের দুই নাম করা সংবাদ চ্যানেলকে ধমক কমিশনের
এআরওয়াই নিউজ এবং জিও নিউজ নামক দুই জনপ্রিয় সংবাদ চ্যানেলকে ‘ধমক’ পাক নির্বাচন কমিশনের। অভিযোগ, দুই চ্যানেলই ভোট চলাকালীন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতার বক্তব্য লাইভ সম্প্রচার করেছে।
‘ইসলামী, সাংবিধাবিনক, নাগরিক দায়িত্ব’
ভোট দেওয়ার আহ্বান পাক প্রেসিডেন্টের। সোশ্যাল মিডিয়া বার্তায় আরিফ অলভি লেখেন, ‘পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে প্রতিনিধি নির্বাচন করার জন্য আপনার ভোটের মাধ্যমে ব্যক্তিগত পরামর্শ প্রদান করুন। এটা আপনার ইসলামী, সাংবিধানিক ও নাগরিক দায়িত্ব।’
ইন্টারনেট বন্ধ নিয়ে ইমরান খানের দলের ‘আবেদন’
এদিকে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পরে পিটিআই সেদেশের নেটিজেনের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে। ইমরান খানের দলের আবেদন, শহরে যাতে সবাই নিজেদের ওয়াইফাই থেকে পাসওয়ার্ড সরিয়ে তা ‘ওপেন’ করে দেন, যাতে আশেপাশের সবাই সেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন।
এজেন্সির নির্দেশে বন্ধ ইন্টারনেট
পাকিস্তানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশ জায়গায়। নিরাপত্তার দায়িত্বে থাকা এজেন্সির নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সেদেশের নির্বাচন কমিশন। ইন্টারনেট বা মোবাইল পরিষেবা ব্যাহত করার সিদ্ধান্ত কমিশনের নয় বলে স্পষ্ট করেছেন কমিশনার সিকন্দার রাজা সুলতান। তবে তিনি আশা ব্যক্ত করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে।
ব্যাহত মোবাইল পরিষেবা, উঠছে রিগিংয়ের অভিযোগ
প্রাক্তন পিপিপি সেনেটর মুস্তফা নওয়াজ খোকর অভিযোগ করেছেন, পাকিস্তানের নির্বাচনে রিগিং শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা জং-এর পরিষেবা ব্যাহত হয়েছে। এই আবহে রিগিংয়ের অভিযোগ উঠতে শুরু করেছে।
ভোট দিয়েছেন ইমরান
পাকিস্তানের নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি। কারণ তাঁকে পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গ্রেফতার করা হয়েছিল।
শুরু ভোটগ্রহণ পর্ব
কিছুক্ষণ আগে শুরু হয়ে গেল পাকিস্তানের নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ৩৩৬ আসন বিশিষ্ট ন্যাশনাল এসেম্বলির বা সংসদের মধ্যে আজ ২৬৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে। পাকিস্তানের বাকি ৭০টি সংসদ আসন মহিলা এবং অ-মুসিলমদের জন্য সংরক্ষিত।
শান্তি রক্ষা করতে তৎপর পাক প্রশাসন
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার-উল-হক কাকর বলেছেন, ‘ভোটের দিন দেশের শান্তি বিঘ্নিত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করতে কোনও রকমের চেষ্টা করা হলে তা কড়া হাতে প্রতিহত করা হবে।’
পাকিস্তানের আগামী প্রধানমন্ত্রী কে?
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়ে দিলেন, পিএমএল-এন যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে নওয়াজ শরিফই হবেন প্রধানমন্ত্রী। তবে যদি ত্রিশঙ্কু ফলাফল হয়, সেই ক্ষেত্রে যাদের সঙ্গে জোট গঠন করা হবে, তাদের সঙ্গে আলোচনা করে নেতা বেছে নেওয়া হবে।
ভোটের দিনও কি অশান্তি হবে পাকিস্তানে?
ভোটের দিন অশান্তি ঠেকাতে আফগানিস্তান এবং ইনের সঙ্গে নিজেদের সীমান্ত সিল করে দিয়েছে পাকিস্তান। আগামিকাল, ৯ ফেব্রুয়ারি ফের স্বাভাবিক ভাবে খুলে দেওয়া হবে সীমান্ত।
এগিয়ে কে?
ব্রিটেন থেকে দেশে ফিরে ফের নির্বাচনে চড়ছেন নওয়াজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজই এবারের নির্বাচনে এগিয়ে থাকবে বলে জানা যাচ্ছে সেদেশের মিডিয়া রিপোর্ট থেকে। বিলাওয়া ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি এবং ইমরান খানের পিটিআই এই নির্বাচনে অনেকটাই পিছিয়ে থাকবে বলে মত সেই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের।
বুধে রক্তপাত পাকিস্তানে
ভোটের আগে বুধবার রক্তে ভেসেছে পাকিস্তান। দু’টি পৃথক বিস্ফোরণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এই আবহে আজ বির্বাচন হবে সেই দেশে। গতকালকের দু’টি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।
১২.৮৫ ভোটার পাকিস্তানে
পাকিস্তানের ১২.৮৫ রেজিস্টার্ড ভোটার আজকের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাকিস্তানের সময় ৮টা, অর্থাৎ ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত।
