Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

পেটিএমের শেয়ার এখনও বাড়বে ভাবছেন ! আজ কী হয়েছে জানেন ?

| No Comments
পেটিএমের শেয়ার এখনও বাড়বে ভাবছেন ! আজ কী হয়েছে জানেন ?

Stock Market: আশা দেখাল না কোম্পানি। শুক্রবারও একই অবস্থা দেখা গেল Paytm-এর শেয়ারে।  BSE-তে সর্বনিম্ন 408 টাকায় 9 শতাংশ পর্যন্ত কমেছে পেটিএমের শেয়ার (Paytm Share Price)৷ বৃহস্পতিবার 10 শতাংশের লোয়ার সার্কিট হিট করার পরও সেভাবে ঘুরে দাঁড়াতে দেখা গেল না শেয়ারের দাম। নতুন করে চিন্তা বাড়াল এই খবর।

কেন শেয়ারে এই ধস থামছে না
বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে পেটিএম নিয়ে কথা বলে RBI। রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকরা Paytm-এর বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় রেখে জানান, ক্রমাগত কোম্পানি নীতি না মানায় পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর আগে পেটিএমকে আর্থিক সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের এই বক্তব্যের পরই প্রমাণ হয়ে যায়, নতুন করে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে 29 ফেব্রুয়ারির পর আর কোনও সময়সীমা দিতে চায় না ব্যাঙ্ক।

আরও খারাপ খবর পেটিএমে
পেটিএম ব্যাঙ্কের (Paytm) অ্যাকাউন্টের মাধ্যমে EPFO-র টাকা তোলা যাবে না আর। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিয়েছে এমপ্লিয়জ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সংগঠনের ফিল্ড অফিসগুলিতে ইতিমধ্যেই এই বিষয়ে সার্কুলার জারি করেছে FPFO। এরফলে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে EPFO-র সঙ্গে লিঙ্ক আছে তাঁরা সমস্য়ায় পড়বেন।

Paytm পেমেন্ট ব্যাঙ্কে EPF-ক্লেইমে নিষেধাজ্ঞা!
EPFO 8 ফেব্রুয়ারি 2024-এ সমস্ত ফিল্ড অফিসে একটি সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে লেখা আছে, ব্যাঙ্কিং সেকশন 1 নভেম্বর 2023-এ Paytm পেমেন্টস ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে EPF দাবির পেমেন্ট নিষ্পত্তি করার জন্য একটি আদেশ জারি করেছিল। এছাড়াও 31 জানুয়ারি 2024-এ রিজার্ভ ব্যাঙ্ক 29 ফেব্রুয়ারি 2024 থেকে Paytm পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে ক্রেডিট বা জমা লেনদেন নিষিদ্ধ করেছে।

কেন হঠাৎ এই অবস্থা
মিডিয়া রিপোর্ট বলছে,দেশের বৃহত্তম সিকিউরিটিজ ডিপোজিটরি সিডিএসএল বর্তমানে গ্রাহক যাচাইকরণ প্রক্রিয়া শুরু করছে Paytm Money-তে। এরপরই Paytm-এর শেয়ারের ওপর আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞার পর know-your-customer (KYC) প্রক্রিয়ার যাচাইকরণ নিয়ে অভিযান শুরু করেছে সিডিএসএল। যার জেরে স্টকের এই অবস্থা।

আশঙ্কা কমেনি পেটিএমের শেয়ারে (Paytm Share Price)। নতুন করে সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ফের বিপদে বাড়তে পারে এই ফিনটেক সংস্থার (Fintech Company)। এবার লাইসেন্স বাতিলের খবর রটছে পেটিএমকে (Paytm Share Price) ঘিরে।

Paytm পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথা ভাবছে RBI?
Moneycontrol.com-এর রিপোর্ট বলছে, বর্তমানে সংকটে থাকা Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথাও ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI ব্যবসা বন্ধ করতে এবং লেনদেন নিষ্পত্তি করার জন্য Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চ, 2024 এর সময়সীমা দিয়েছে। এরপরে এই পদক্ষেপ নেওয়া হতে পারে।

মানিকন্ট্রোল সূত্রের কথা বলে,আরবিআই এর এই উদ্দেশ্যের কথা বলেছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আর্থিক সমস্যায় আটকে থাকা Paytm-এর বিপদে বাড়বে। সূত্রের আরও বলছে, আগামী কয়েকদিনের মধ্যে পেটিএমের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের হাতে ১৫ মার্চ পর্যন্ত সময়
শোনা যাচ্ছে,  RBI Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চের মধ্যে থাকা সমস্ত লেনদেন এবং নোডাল অ্যাকাউন্ট নিষ্পত্তি করতে বলেছে। রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে, এই তারিখের পরে কোনও লেনদেন করা উচিত নয়। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক Paytm পেমেন্ট ব্যাঙ্কের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।

(Feed Source: abplive.com)

ব্যবসা-অর্থনীতি
, Paytm, Paytm Payments Bank, Paytm Share Price, rbi

Post navigation

← BJP leader KS Eshwarappa: প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার আইন চাইছে বিজেপি নেতা…
WATCH | Cristiano Ronaldo: 'মাঠে আমি আছি এখন'… মেসি স্লোগানে খেপে লাল রোনাল্ডো! চর্চায় অশালীন অঙ্গভঙ্গি →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda