‘ইনফেকশন হলে যেমন কেটে…’ ছোট্ট ওশই পিঙ্কিকে সাহস জোগায় কাঞ্চনকে ডিভোর্স দিতে

‘ইনফেকশন হলে যেমন কেটে…’ ছোট্ট ওশই পিঙ্কিকে সাহস জোগায় কাঞ্চনকে ডিভোর্স দিতে

গত ১০ জানুয়ারি আইনি বিচ্ছেদ হয়েছে কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের দাম্পত্য জীবনে দাঁড়ি পড়তে না পড়তেই শ্রীময়ীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন কাঞ্চন। ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন এরপর ২ মার্চ তৃতীয়বারের জন্য ছাদনাতলায় যান কাঞ্চন। মাঝে নানা সময়ে উঠে এসেছে পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে ওশের নাম। এবার অভিনেত্রী জানালেন যখন কাঞ্চন তাঁকে বিবাহ বিচ্ছেদ পাঠান তখন ছোট্ট ওশ কী বলেছিলেন?

পিঙ্কিকে কাঞ্চন বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠালে কী বলেছিল ওশ?

পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি তাঁর ছেলে ওশের প্রতিক্রিয়ার কথা জানান। কাঞ্চন যখন বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন তখন ওশ কী বলেছিল সেটার স্মৃতি হাতড়ে পিঙ্কি বলেন, ‘আমি যখন ডিভোর্স পেপার পাই তখন লকডাউন চলছে। আমার ছেলের অনলাইনে ক্লাস চলছিল। আমি তখন আমার ছেলেকে বলি যে বাবা এটা এসেছে। আমি সইটা করে দেব। এটা শুনে ও আমার হাত ধরে বলে মাম্মাম আমাদের স্কুলে এখন হিউম্যান বডি পড়াচ্ছে। তুমি জানো তো আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স বলে একটা অঙ্গ আছে। ওটা কোনও কাজে লাগে না। কিন্তু ইনফেকশন হলে কেটে বাদ দিতে হয়। আর আমি এটা ভেবে বললাম। আমি আর তুমি একটা টিম। আমরা ভালো থাকব।’

এরপর পিঙ্কি আরও জানান, ‘আমার ছেলে খালি চেয়েছিল ওর কাস্টডি যেন আমি পাই। যাই হোক উনি (কাঞ্চন মল্লিক) সেটা দাবিও করেননি। তাই আমি ওঁর কাছে কৃতজ্ঞ। আমরা ভালো আছি।’

কে কী বলছেন?

অনেকেই এতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ক্লাস ফাইভের ছেলে কখনই এতসব বলতে পারে না। এত ম্যাচিওর সে হতে পারে না।’ কেউ আবার লেখেন, ‘ওইটুকু ছেলে এসব বলতেই পারে না। পিঙ্কি নিজেই নিজের মনের কথা বললেন।’

প্রসঙ্গত ওশ ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। ক্লাস ফাইভের ছাত্র সে। বর্তমানে সে তার মায়ের সঙ্গেই থাকে। অন্যদিকে তৃতীয়বারের জন্য গত ২ মার্চ সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক। ৬ মার্চ অনুষ্ঠিত হয় তাঁদের রিসেপশন। সেখানে শ্রাবন্তী 6, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী প্রমুখ এসেছিলেন।

(Feed Source: hindustantimes.com)