বাংলাদেশ: ৫ একর ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা

বাংলাদেশ: ৫ একর ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে এক কৃষকের ৫ একর জমির মিষ্টি কুমড়া গাছ, আলু ও পেঁয়াজ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক।

শনিবার (৯ মার্চ) রাতে রুহিয়া ইউনিয়নের ছালেহীয়া মাদরাসার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদ ইসলাম (৩০) ঘনিবিষ্ণুপুর মিলপাড়ার হামিদুর ইসলামের ছেলে।

তিনি জানান, আমি কাপড় ব্যবসায়ী আইয়ুব আলীর কাছে ২০ একর জমি বর্গা নিয়ে আলু ও পেঁয়াজ চাষাবাদ করি। এ বছর অন্যান্য ফসলের পাশাপাশি ২০ একর জমিতে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে ছিলেন, যা গত রাতে নষ্ট করে জমিতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে রুহিয়া থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

(Feed Source: sunnews24x7.com)