
এসে গেল পবিত্র রমজান মাস। এখনও ভারত, বাংলাদেশ আর পাকিস্তান দেখা যায়নি পবিত্র চাঁদের। তার অপেক্ষায় অগণিত ধর্মপ্রাণ মুসলমান।
কেন প্রতিবার রমজান মাস এগিয়ে আসে?
হিজরি ক্যালেন্ডার মেনে চলা হয় ইসলাম ধর্ম। অর্থাৎ চাঁদের উপর ভিত্তি করে এগিয়ে চলে ইসলাম ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডারে ৩৫৪ দিন থাকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যেখানে এক বছর ৩৬৫ দিন হয়। সেখানে তাই প্রতি বছর রমজান মাসে ১০ বা ১১ দিন করে এগিয়ে আসে।
এখনও দেখা যায়নি চাঁদ
‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদন অনুযায়ী, দিল্লি, লখনউ, মুম্বইয়ে চাঁদ দেখার প্রস্তুতি চলছে। ভারতে যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামিকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে শুক্রবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
সৌদি আরবে কবে থেকে রমজান
ইসলামের পবিত্রতম স্থানগুলির মধ্যে অন্যতম সৌদি আরব রবিবার তার অফিসিয়াল এসপিএ নিউজ এজেন্সির মাধ্যমে জানিয়েছে যে সুপ্রিম কোর্ট সোমবার, ১১ মার্চ, ২০২৪, এই বছরের জন্য পবিত্র রমজান মাস শুরু করার ঘোষণা করে দিয়েছে। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হিসেবে বিবেচিত রমজান ইসলামি ক্যালেন্ডারে অপরিসীম তাৎপর্য বহন করে।চাঁদ দেখার পর সংযুক্ত আরব আমিরশাহি ও কাতারও সোমবার রমজান মাস শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।
কেন খেজুর খেয়ে ভাঙা হয় রোজা
রমজানের পবিত্র মাসে মুসলমানরা উপবাস করবেন এবং ভোরের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাবেন না বা পান করবেন না। গ্রীষ্মকালে এই রীতি মেনে চলা কঠিন হলেও ধর্মপ্রাণ মুসলমানরা তা পুরোপুরি মেনে চলেন। কিন্তু সূর্যাস্তের পরে রোজা ভাঙার কিছু নিয়ম আছে। অনেকেই খেজুর খেয়ে রোজা ভাঙেন।
প্রস্তুতি চলছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে
সব হিসাব মতো চললে, ১১ মার্চ ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ পূর্ব এশিয়ার দেশগুলিতে পবিত্র চাঁদের দেখা পাওয়া যাবে। আর তার পরেই শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস। অর্থাৎ ১২ তারিখ থেকে রোজা রাখা শুরু হওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত বোঝা যায়নি কবে থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। কারণ এখনও পর্যন্ত দেখা পাওয়া যায়নি চাঁদের। এশিয়া মহাদেশের এই অংশের মানুষ আকাশের দিকে তাকিয়ে পবিত্র চাঁদের অপেক্ষায়।
রমজানে কীভাবে শরীরের খেয়াল রাখবেন
থেকে শুরু হচ্ছে রোজার উপবাস। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় এক মাস নিয়মের সঙ্গে পালন করে থাকে। উপবাস শেষ হবে ঈদ-উল-ফিতরের মধ্য দিয়ে। এই উপবাস শরীরের ওপর নানা প্রভাব ফেলতে পারে। তাই মেনে চলতে হবে বেশ কিছু সতর্কতা। রমজান মাস শিশু থেকে বৃদ্ধ সকলেই কঠোর নিয়মের সঙ্গে পালন করেন। শরীর নিয়ে চিন্তাও থাকে সকলের। একদিকে সঠিক পুষ্টির মাত্রা বজায় রাখা, সেই সঙ্গে কীভাবে শরীরের যত্ন নেওয়া যায় তা কিন্তু জানাও আবশ্যক। রোজার সঙ্গে সঙ্গে মেনে চলতে হয় আরও বেশ কিছু নিয়ম।
চলছে রোজার প্রস্তুতি, এখন শুধু চাঁদের অপেক্ষা
রমজান মাসের সুরু থেকেই হবে রোজা রাখা। তার প্রস্তুতি চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। ইফতারও হবে নিয়ম মেনেই। তার জন্য ইতিমধ্যেই ধর্মপ্রাণ মুসলমানদের বাড়িতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।
সৌদি আরবে পবিত্র চাঁদের দেখা পাওয়া
রমজানের সূচনা হয় পবিত্র চাঁদ দেখার মধ্যে দিয়ে। এবারের রমজান মাসও দোরগোড়ায় এসে গিয়েছে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন এই পবিত্র মাসের। এর পরে এক মাস ব্যাপী চলে রোজা রাখা। আগে থেকেই জানা গিয়েছিল মার্চ মাসের ১০ তারিখ নাগাদ সৌদি আরবে দেখা যেতে পারে পবিত্র চাঁদ। পশ্চিম এশিয়ার দেশগুলিতে এই দিনেই পবিত্র চাঁদের দেখা পাওয়ার কথা ছিল। যদিও সেই আন্দাজ মেলেনি। দেখা পাওয়া যায়নি চাঁদের।
কেন গুরুত্বপূর্ণ এই রমজান মাস
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান হল অতি পবিত্র এক মাস। মনে করা হয় এই মাস ত্যাগের মাস। এবং মনে করা হয়, রমজান আল্লাহর মাস। যার শুরু রহমত, যার মধ্যভাগ হচ্ছে ক্ষমা এবং যার শেষ ভাগ হচ্ছে আগুন থেকে মুক্তি। এই গোটা মাস ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। এই সব কারণেই এই মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মনে করা হয়, কেউ যখন এই মাসে রোজা রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি শান্তি ও সুখ খুঁজে পান। ফলে এই মাসটিকে অনেকেই অত্যন্ত পবিত্র মনে পালন করেন। সেই কারণেই এই মাসটি এত গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মের কাছে।
আজ ভারত, বাংলাদেশে চাঁদ দেখা যাবে? কবে শুরু রোজা?
আজ (সোমবার) ভারত ও বাংলাদেশে কি চাঁদ দেখা যাবে? কিছুক্ষণের মধ্যে সেই উত্তর পাওয়া যাবে। আজ যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান মাসের (Ramadan, Ramzan, Ramazan or Ramzaan) রোজা শুরু হবে। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে বুধবার (১৩ মার্চ) থেকে রোজা রাখা শুরু করবেন ভারত, বাংলাদেশের মুসলিমরা।


