
Haryana CM Khattar Resignation: হরিয়ানার বিজেপি বিধায়করা নতুন মুখ্যমন্ত্রীর চূড়ান্ত করতে বৈঠক করবেন। অর্জুন মুন্ডা, বিপ্লব দেব এবং তরুণ চুগ সহ দলের পর্যবেক্ষকরা চণ্ডীগড়ে পৌঁছেছেন এবং এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গিয়েছে। গেরুয়া শিবির ছয় নির্দল বিধায়ক এবং হরিয়ানা লোকহিত পার্টির (এইচএলপি) একজন নিয়ে একটি নতুন সরকার গঠন করতে পারে বলে জানা গিয়েছে।
