ভক্তদের ভিড়ের মাঝে ভেঙে পড়ল ১২০ ফুটের রথ!

ভক্তদের ভিড়ের মাঝে ভেঙে পড়ল ১২০ ফুটের রথ!

এক ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর আনেকাল এলাকায়। সেখানে হস্কার মাদ্দুরাম্মা মন্দিরে বার্ষিক রথযাত্রা ঘিরে বসেছিল মেলা। সেখানে ভক্তের সমাগমও কম ছিল না। বিপুল জনতার মাঝে ১২০ ফুটের রথ সেখানে ভেঙে পড়ে। মুহূর্তে প্রাণ ভয়ে ছুটে পালান সকলে। তবে এই ভয়াবহ ঘটনার পর কোনও হতাহতের খবর নেই।

আনেকালের রথ ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। গোটা ঘচনা ধরা পড়েছে ক্যামেরায়। দেখা যায়, রথ ভেঙে পড়তেই এলাকায় ছোটাছুটি পড়ে যায়। প্রসঙ্গত, এক ধার্মিক মত অনুযায়ী এই ১২০ ফুটের বিশেষ রথ তৈরি হয়। ধর্মীয় রীতি মেনই সেখানে চলছিল মেলা। সেই উৎসবের মাঝে উদযাপনের তাল কাটে এই দুর্ঘটনায়। সবচেয়ে ভয়ানক যে বিষয়টি চোখে পড়ে, তা হল, অদ্ঙূতভাবে এলাকায় থাকা একটি বিদ্যুৎ পোলের কাছে গিয়েও রথটি সেখানে ভেঙে পড়েনি। বি্যুতের পোল বাঁচিয়ে রথ অন্যত্র পড়ে। ঘটনা ঘিরে স্বভাবতই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ন উপস্থিত সকলে। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, এই সমাগমে হাজারের বেশি মানুষ আশপাশের ১০ টি গ্রাম থেকে পৌঁছন। সেখানে মেলা ঘিরে প্রতিবারই হয ভিড়। মূলত সেখানে হস্কার মাদ্দুরাম্মা মন্দিরে বার্ষিক বিশেষ পুজো ঘিরে এই রথযাত্রা আয়োজিত হয়। আর রথযাত্রা ঘিরেই এই মেলা। সেই মেলা প্রাঙ্গনে এমন ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রথের ভয়াবহভাবে পড়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটিতে কাঠামোটি ভেঙে পড়ার সময় উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখানো হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাজানো কাঠামো, ষাঁড় দ্বারা টানা হচ্ছিল, আর তা পরে ভেঙে পড়ছে। এরপর কাঠামো ভেঙে পড়তেই তা ধুলো উড়িয়ে দেয়। জনতা ছুটে পালাতে থাকে। বেশ কিছু প্রাণী অস্বস্তিতে পড়ে যায়। সব মিলিয়ে চাঞ্চল্য তৈরি হয়। ভক্তরা রথটিকে চারদিকে দড়ি দিয়ে ওঠার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। ফুটেজে দর্শকদের নিরাপদে দৌড়াতে দেখা যায়। প্রতি বছর এই সময় এই রথের মেলা দেখতেই আনেকালে ভিড় করেন বহু ভক্ত।

(Feed Source: hindustantimes.com)