
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের নিশানায় পরিযায়ীকে শ্রমিকে। কাশ্মীরে বিহার থেকে আসা এক ব্য়ক্তিকে এবার খুন করল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে অনন্তনাগ জেলায়।
এক্স হ্যান্ডেল পোস্টে কাশ্মীর পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজু শাহ। তাঁকে লক্ষ্য গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থা রাজুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃ্ত্যু হয় তাঁর। এলাকায় তল্লাশি চলছে।
The injured person, who was shot at by #terrorists, succumbed to his injuries at the hospital. Search #operation underway in the area. Further details to follow.@JmuKmrPolice https://t.co/uWSJI2cgeO
— Kashmir Zone Police (@KashmirPolice) April 17, 2024
ব্যবধান মাত্র ১ সপ্তাহের। কাশ্মীরে হারপোরা এলাকায় দেরাদুহের বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। কবে? গত সোমবার। তবে প্রাণে বেঁচে যান তিনি। ফ্রেরুয়ারিতে খুন পঞ্জাবের দুই পরিযায়ী। এরপর যখন অভিযুক্তদের গ্রেফতার করা হয়, তখন জঙ্গি যোগে বিষয়টি সামনে আসে।
(Feed Source: zeenews.com)
