
ক্যাপশানে কী লিখলেন তিনি
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ক্যাপশানে তারকা এটি খুব গুরুত্বপূর্ণ! দয়া করে এটি দেখুন। আমি তোমাদের ভালোবাসি, তোমরা আমার জন্য প্রার্থনা করো।

কিন্তু এই অসুখ ‘রামসে হান্ট সিনড্রোম?
এটি রোগটি প্রধানত স্নায়ুর অসুখ। এর ফলে মুখ ও কানের স্নায়ুর ক্ষতি করে। সেই সঙ্গে মুখে প্যারালিসিসের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে। মায়ো ক্লিনিকের মতে, রামসে হান্ট সিনড্রোম মুখের স্নায়ুতে আক্রমণ করে। এর জন্য বক্তির শরীরে চিকেন পক্সও সৃষ্টি হতে পারে।
ভিডিও পোস্ট
তারকা যে ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে তারকা তার অনুগামীদের দেখাচ্ছেন মুখের ডানদিকে আংশিক প্যারালিসিসের কারণে তিনি তা অর্ধেক নাড়াতে পারছেন। তিনি বলেছিলেন, “আপনি আমার মুখ দেখতে পাচ্ছেন, আমার রামসে হান্ট সিনড্রোম নামক এই সিনড্রোম রয়েছে এবং এই ভাইরাস থেকেই আমার কানে ও মুখের স্নায়ুতে আক্রমণ করে এবং প্যারালিসিসের সৃষ্টি করে।’

কী বললেন তারকা
তিনি আরও বলেন, আমি মুখের একটি দিকে আর হাসতে পারি না। এক পাশের নাসারন্ধ্রটিও কাজ করছে না। আমার পুরো মুখ প্রায় প্যারালিসিস রয়েছে। এখন খুব গুরুত্বর রয়েছে। এই রোগ থেকে সুস্থ হতে গেলে বিশ্রামের দরকার। আমাকে দেখে আপনারা নিশ্চয়ই তা বুঝতে পারছেন। তিনি বর্তমানে ব্যায়াম ও বিশ্রাম নিচ্ছেন। খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব।

‘Justice World Tour’ আপাতত স্থগিত
কানাডিয়ান গায়কের এই বিরল অসুখের জন্য ‘Justice World Tour’ আপাতত স্থগিত রাখা হয়েছে। তারকার এই ৩ মিনিটের এই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই ১৪ মিনিয়নের বেশি ভিউ হয়েছে। সবাই তারকার আরোগ্য কামনায় অনেক কমেন্ট করেছেন।
(Source: oneindia.com)
