
উদ্বেগ ছড়াচ্ছে বাংলাজুড়ে! বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে উত্তেজনা হাওড়াতে। আজ শনিবারও হাওড়া’র বিভিন্ন অংশে উত্তেজনার খবর সামনে এসেছে। বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।
এমনকি স্থানীয় থানাতেও হামলা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ইতিমধ্যে তোপ বিরোধীদের। আর এই অবস্থার মধ্যেই মুর্শিদাবাদের বেলডাঙাতেও অশান্তির আঁচ বলে জানা যাচ্ছে।
(Source: oneindia.com)
