
Paris Olympics 2024: ভারত এবার প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের সর্বকালীন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে। তবে এমন অনেকেই ছিলেন, যাঁরা পদক জয়ের দাবীদার, তাঁরা অংশ নিতে পারছেন না এবারের অলিম্পিক্সে। তাঁরা কারা, জেনে নিন!

1/5টোকিয়ো অলিম্পিক্সে রুপোর পদকজয়ী রবি দাহিয়া এবার প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে পারছেন না। তিনি এই বছরের মার্চ মাসে এশিয়ান অলিম্পিক্স বাছাইপর্বের জাতীয় পর্যায়ের ট্রায়ালে হেরে গিয়েছেন। পুরুষদের ৫৭ কেজি বিভাগে রবি দাহিয়া হারেন আমন শেরাওয়াতের কাছে। সেই সঙ্গেই তাঁর প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়ার স্বপ্ন ভেঙে যায়।

2/5রবি দাহিয়ার মতোই এবার প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না বজরং পুনিয়াও। তিনিও এই বছরের মার্চে জাতীয় পর্যায়ের ট্রায়ালে পুরুষদের ফ্রিস্টাইলে ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে রোহিত কুমারের কাছে হেরে যান। টোকিয়ো অলিম্পিক্সে বজরং পুনিয়া ৬৫ কেজিতেই ব্রোঞ্জ জিতেছিলেন। যদিও এই ফলে সকলে কিছুটা বিস্মিত হয়েছিল। কারণ তিনি সোনা জয়ের দাবীদার ছিলেন। এবার তো অলিম্পিক্সে অংশ নিতেই পারছেন না পুনিয়া।

3/5কিদম্বি শ্রীকান্তও প্যারিস অলিম্পিক্সে যেতে পারছেন না। এই নিয়ে টানা দ্বিতীয় বার তিনি অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র পেলেন নাষ শ্রীকান্ত এই বছর ১১টি BWF ওয়ার্ল্ড ট্যুর টুর্নামেন্টের মধ্যে ১০টিতেই প্রথম বা দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন। যার মধ্যে অল ইংল্যান্ড ওপেন ম্যাচ অন্তর্ভুক্ত ছিল। তিনি সেরা ১৬-তে শেষ করতে পারেননি, যা অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য সর্বনিম্ন মাপকাঠি ছিল। তবে শ্রীকান্তকে কমপক্ষে ১৩তম স্থানের উপরে শেষ করতে হত। কারণ লক্ষ্য সেন ১৩-তে শেষ করেছেন এবং এইচএস প্রণয় ৯ নম্বরে। স্বাভাবিক ভাবেই কিদম্বি হতাশই করেছেন আরও একবার।

4/5কমনওয়েলথ গেমসে রুপোজয়ী অ্যাথলিট মুরলি শ্রীশঙ্কর প্যারিস অলিম্পিক্সে জন্য যোগ্যতা অর্জন করার পরেও, চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। শ্রীশঙ্কর গত বছর থাইল্যান্ডের ব্যাঙ্ককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ পুরুষদের হাই জাম্পে যে যোগ্যাতামান ছিল, তা পেরিয়ে যান মুলি। ৮.২৭ মিটারের নূন্যতম মান তিনি টপকে যান। ৮.৩৭ মিটার লাফিয়ে রুপো জেতেন শ্রীশঙ্কর। তবে এই বছর এপ্রিলে অনুশীলনের সময়ে চোট পান। যে কারণে আর অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না তিনি।

5/5ভারতের পুরুষ হকি দল প্যারিস অলিম্পিকে থাকলেও নেই মহিলাদের দল। এফআইএইচ মহিলাদের কোয়ালিফায়ারে জাপানের কাছে হেরে যাওয়ায় ভারতের মহিলা হকি দল প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের ছাড়পত্র আদায় করতে পারেনি।
(Feed Source: hindustantimes.com)
