বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

মাছ। সূত্র অনুসারে জানা যাচ্ছে, ঈলগুলি এয়ার কানাডার কার্গো বিমানে করে আসছিল৷ টরোন্টো থেকে এই মাছ ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এসেছিল৷

বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কনভেয়র বেল্টের উপরে একটা ক্ষতিগ্রস্ত বক্স পড়ে আছে৷ সেই বক্স থেকে প্রথমে আধ মিটার লম্বা ঈল পিছলে মাটিতে পড়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে টারম্যাকে প্রায় এক ডজন ঈল বাইরে বেরিয়ে এসেছে৷ ভিডিওতে আরও দেখা যাচ্ছে একজন সেই দৃশ্য দেখে চিৎকার করছে৷

ডেইলি হাইভ কানাডা নামক এক ব্যক্তির রিপোর্ট অনুসারে, ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরে (YVR) ৭ জুলাই এই ঘটনাটি ঘটেছে৷ তিনি আরও জানান, ঘটনাটি ঘটার পর ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে ওগুলোকে প্যাক করা হয়েছিল৷

এয়ার কানাডার তরফ থেকে জানানো হয়েছে, ‘‘বিমান থেকে মাল নামানোর সময়, দুর্ভাগ্যবশত কনটেনার খুলে গিয়ে কয়েকটা ঈল পালিয়ে যায়৷’’ ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরের (YVR) যোগাযোগ বিশেষজ্ঞ তানিয়া ক্রওয়েল বলেছেন “যখন গ্রাউন্ড হ্যান্ডলাররা YVR এ একটি বিমান আনলোড করেছিল৷ সেখানেই ঘটনা ঘটেছিল৷ সৌভাগ্যক্রমে ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে পুনরায় প্যাকেজ করা হয়েছিল৷”

অনলাইনে শেয়ার করার পর থেকেই, ভিডিওটা ভাইরাল হতে শুরু করে৷ একজন নেটিজেন কমেন্ট সেকশেনে লেখেন, “আশা করি খুব ভাল করে মাছ গুলোকে রাখা হয়েছে৷ শুফি প্লেটের জন্য কত ভাল ঈল নষ্ট হয়ে গেল৷” এছাড়াও কমেন্ট সেকশেনে নানা রকম মজার ভিডিও ক্রমশ ভাইরাল হতে শুরু করে৷ তবে অনেকে এই দৃশ্যের সমালোচনাও করেছেন৷ তাঁরা ঈল গুলোকে আবার জলে ছেড়ে দেওয়ার দাবী জানান৷

(Feed Source: news18.com)