লাল সিং চাড্ডার পর এই সিনেমাগুলিতে দেখা যাবে বলিউডের পারফেকসনিস্ট আমির খানকে

লাল সিং চাড্ডার পর এই সিনেমাগুলিতে দেখা যাবে বলিউডের পারফেকসনিস্ট আমির খানকে

 

 

লাল সিং চাড্ডা

১৯৯৪ সালের হলিউড ক্লাসিক সিনেমা, যা একাধিক অস্কার জয় করেছে, সেই ফরেস্ট গাম্প-এর রিমেক বলিউডের ‘‌লাল সিং চাড্ডা’‌। যা আমেরিকার ইতিহাসে টম হাঙ্কসের চরিত্রটি অন্য এক মাত্রা পেয়েছিল। আমির খান ও করিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডা সিনেমটিও মনে করা হচ্ছে যে একই পথ অনুসরণ করবে, আইপিএল ২০২২-এর ফাইনাল খেলার দিন এই সিনেমার ট্রেলার মুক্তি পায়। অধীর আগ্রহে এই সিনেমা মুক্তির প্রহর গুনছে দর্শকরা, যার অপেক্ষা শেষ হবে অগাস্টে।

পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার সঙ্গে কাজ করবেন

পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার সঙ্গে কাজ করবেন

লাল সিং চাড্ডার পর আমির খান পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার সঙ্গে কাজ করবেন বলে জানা গিয়েছে। যদিও এখনও সিনেমার নাম, অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে কিছু জানা না গেলেও শোনা গিয়েছে যে পরিচালকের সিনেমার আইডিয়া ভালো লেগেছে আমির খানের এবং তিনি চিত্রনাট্য লেখার জন্য বলেছেন।

স্প্যানিশ নাটক ক্যাম্পেওন নিয়ে সিনেমা করবেন

স্প্যানিশ নাটক ক্যাম্পেওন নিয়ে সিনেমা করবেন

হৃদয় জয় করা স্প্যানিশ নাটক ক্যাম্পেওন নিয়ে বলিউডে সিনেমা তৈরি করবেন আমির খান, শোনা যাচ্ছে লাল সিং চাড্ডার মুক্তির পরই এই ঘোষণা তিনি করতে চলেছেন।

বায়োপিকের প্রস্তাব

বায়োপিকের প্রস্তাব

২টি সিনেমার পাশাপাশি আমির খান এক বিতর্কিত আইনজীবীর বায়োপিকে অভিনয় করার প্রস্তাবও পেয়েছেন।

মঘুল

মঘুল

গুলশন কুমারের বায়োপিক মঘুল, যা বহু সময় ধরে আমির খানের হাতে রয়েছে, সেটাতেও দেখা যাবে আমির খানকে।

 

(Source: oneindia.com)