শাহরুখ, রণবীরদের পিছনে ফেলে শীর্ষে বিরাট, সবথেকে মূল্যবান সেলিব্রিটি কোহলিই

শাহরুখ, রণবীরদের পিছনে ফেলে শীর্ষে বিরাট, সবথেকে মূল্যবান সেলিব্রিটি কোহলিই

নয়াদিল্লি: শাহরুখ খান, রণবীর সিংহদের পিছনে ফেলে ভারতের সবথেকে মূল্যবান সেলিব্রিটি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার তারকার ব্র্যান্ড ভ্যালু ১৯০৬.১২ কোটি টাকা।

সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী কোহলির ব্র্যান্ড ভ্যালু ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাওয়ার দৌলতেই কোহলি বলিউড তারকাদের পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছেন। উল্লেখিত রিপোর্টে অনুযায়ী তালিকার প্রথম ২০ জনের মধ্যে থাকা সেলিব্রিটি বা তারকাদের বিজ্ঞাপন মারফত প্রাপ্ত অর্থের পরিমাণ এক বছরে ১৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে বিজ্ঞাপনী প্রচার কতটা ফুলে ফেঁপে উঠেছে, এই পরিসংখ্যান তারই প্রমাণ দেয়।

কোহলির এর দৌলতেই এই তালিকায় সকলের উপরে নিজের জায়গা করে নিয়েছেন। তার ঠিক পরেই রয়েছেন রণবীর সিংহ (Ranveer Singh)। রণবীরের ব্র্যান্ড ভ্যালু ১৬৯৮. ৬৩ কোটি টাকা। শাহরুখ খান (Shah Rukh Khan) এই তালিকায় বেশ অনেকটাই এগিয়ে এসেছেন। তবে তাঁর ব্র্যান্ড ভ্যালু বাকি দুইজনের থেকে বেশ খানিকটা কম। ‘কিং খান’-র ব্র্যান্ড ভ্যালু ভারতীয় মুদ্রায় ১০০৯.৪৯ কোটি। বিরাট ও রণবীরের পরে তিনি তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। শাহরুখের পরেও প্রথম পাঁচে থাকা বাকি দুইজন বলিউড জগতের তারকা। তালিকায় চতুর্থ অক্ষয় এবং পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভট্ট। বলিউড তারকাদের বাড়বাড়ন্তের মধ্যেও কোহলির শীর্ষে থাকাটা তাঁর জনপ্রিয়তারই পরিচয়বাহক বটে।

(Feed Source: abplive.com)