টাকার ‘কুয়ো’!নায়িকার সম্পত্তি আকাশ ছোঁয়া,দেশ-বিদেশে বিশাল বাংলা বাড়ি,কে তিনি

টাকার ‘কুয়ো’!নায়িকার সম্পত্তি আকাশ ছোঁয়া,দেশ-বিদেশে বিশাল বাংলা বাড়ি,কে তিনি

Richest Actress: আলিয়া, দীপিকা নন, প্রিয়াঙ্কা চোপড়াও নন এই বলিউড অভিনেত্রীই সবার সেরা৷ শুধুমাত্র রূপে নন, অভিনয় গুণে তিনি খুব জনপ্রিয়৷

প্রচুর সম্পদ, অফুরান টাকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে একাধিক সম্পত্তি৷ তিনিই বিত্তশালী নায়িকা৷ তাঁর সম্পত্তি সকলের থেকে বেশি৷ আলিয়া, দীপিকা নন, প্রিয়াঙ্কা চোপড়াও নন এই বলিউড অভিনেত্রীই সবার সেরা৷ শুধুমাত্র রূপে নন, অভিনয় গুণে তিনি খুব জনপ্রিয়৷ নিজের ঘর ঠিকভাবে সামলে উঠতে পারছেন না ঠিকই, কিন্তু এখনও নিজের টপ পজিশন ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী৷ জানেন তিনি কে?

বলিউডের সব থেকে বড়লোক নায়িকা হলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? শুনলে চোখ কপালে উঠবে৷

শ্বশুর বাড়ি নয়, নিজের সম্পত্তিতেই তিনি সবার থেকে উপরে৷ বচ্চন পরিবারের এক টাকাও নয়, নিজের আয়ে কিনেছেন একাধিক বাড়ি-গাড়ি৷ বিশ্বের অনেক জায়গায় রয়েছে তাঁর বাড়ি৷

বিশেষ করে দুবাইয়ে তাঁর যে বাড়ি রয়েছে তার দাম ১৫ কোটি টাকা৷ জুমেইরা গল্ফ এস্টেটের স্যাংচুয়ারি ফলসের তাঁর বিলাসবহুল বাংলো৷ তাতে রয়েছে নিজস্ব জিম, সুইমিং পুল, স্ক্যাভোলিনি ডিজাইনের রান্নাঘর৷

মুম্বইয়ের ব্যান্ড্রা এলাকায় খুবই বিত্তশালী এলাকায় রয়েছে তাঁর বাড়ি৷ সাড়ে ৫ হাজার স্কোয়ার ফিটের বাড়িতে রয়েছে ৫টি বেডরুম৷ ২০১৫-এ তিনি এই বাড়িটি কিনেছিলেন৷ যার দাম আনুমানিক ৫০ কোটি টাকা

প্রতি ছবিতে অভিনয়ের জন্য তিনি নেন ১০ কোটি টাকা৷

এবং বিজ্ঞাপনের কাজের জন্য তিনি নেন ৭ থেকে ৮ কোটি টাকা৷

২৫ বছর ধরে বলিউডে কাজ করছেন ৫০ বছরের অভিনেত্রী৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৬২ কোটি টাকা৷

বচ্চন বহুরাণি ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহিত জীবনে চলছে সমস্যা৷ বেশির ভাগ জায়গায় তিনি মেয়েকে নিয়ে উপস্থিত হচ্ছেন৷ অভিষেককে দেখা যাচ্ছে না তাঁর সঙ্গে৷

ঐশ্বর্যের পর রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তাঁর মোট সম্পত্তি ৬০০ কোটি টাকা৷ তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট৷

(Feed Source: news18.com)