Indian Populatin: আগামী ১২ বছরে দেশে জনবিস্ফোরণ! কোথায় দাঁড়াবে জনসংখ্যা, জানাল কেন্দ্র

Indian Populatin: আগামী ১২ বছরে দেশে জনবিস্ফোরণ! কোথায় দাঁড়াবে জনসংখ্যা, জানাল কেন্দ্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনসংখ্য়ায় ইতিমধ্যেই চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। তবে চিনের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও ভারতের ক্ষেত্রে তা হচ্ছে না। একটি রিপোর্ট বলেছে ২০৩৬ সালে অর্থাত্ আগামী ১২ বছরে ভারতের জনসংক্যা হবে ১৫২.২ কোটি। তবে আশার কথা হল আগামী ১২ বছরের ভারতের বাড়তে চলেছে মহিলাদের সংখ্যা। এমনটাই বলছে কেন্দ্রের একটি রিপোর্ট।

২০১১ সালের পরিসংখ্যান বলছে মহিলাদের হার ছিল শতকরা ৪৮.৫ শতাংশ। এবার তা বাড়ছে। ওই হার হতে চলেছে ৪৮.৮ শতাংশ। ২০১১ সালে ১০০০ পুরুষের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা ছিল ৯৪৩ জন। ২০৩৬ সালে সেটা বেড়ে দাঁড়াবে এক হাজার জন পিছু ৯৫২ জন নারী।  তবে খারাপ খবর হল ২০৩৬ সালে ১৫ বছর বয়সী মানুষের সংখ্যা কমতে পারে। বাড়বে ৬০ বছর বয়সী মানুষের সংখ্যা।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে ওই পরিসংখ্যানে। সেখানে বলা হয়েছে ২০১৬ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী মহিলাদের প্রজনন হার ছিল ১৩৫.৪ শতাংশ। ২০২০ সালে তা কমে হয়েছে ১২০.৬ শতাংশ। ২০১৬ সালে ২৫-২৯ বছরের মহিলাদের প্রজননের হার ছিল ১৬৬.০। ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ১৩৯.৬ শতাংশ।

(Feed Source: zeenews.com)