
জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার জনপ্রিয় ‘ভাদাইম্যা’খ্যাত অভিনেতা আহসান আলীর কৌতুক পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন (৪৫) নামের ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
নিহত ব্যক্তি, টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
টাঙ্গাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, নিহত মোতালেব কৌতুক ও টিকটক করতেন। বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় ১ বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। এই সময় কৃষ্ণপুর গ্রামে পৌঁছালে ১০/১৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলটির গতি রোধ করেন। এই সময় মোতালেব দৌড়ে পাশের ১টি কচুখেতে পড়ে গেলে সেখানে তাকে একটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে লাম পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
(Feed Source: sunnews24x7.com)
