
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারাত্মক অভিযোগ। বেঙ্গালুরু পুলিসের কাছে ওই মারাত্মক অভিযোগ করেছে ১৮ বছরের এক যুবক। তার দাবি, ৫ জন রূপান্তকামী তাকে অপহরণ করে এবং তার যৌনাঙ্গ কেটে নেয়। এটা ১২ জুলাইয়ের ঘটনা। এনিয়ে অভিযোগ হয় ১৬ অগাস্ট। ওই ৫ রূপান্তরকামীকে গ্রেফতার করেছে পুলিস।
পুলিসের কাছে ওই অভিযোগে ওই তরুণ দাবি করেছে ডি জে হাল্লির বাসিন্দা। কাজ করতেন একটি চায়ের দোকানে। ওই দোকানেই চা খেতে আসতো ওইসব রূপান্তরকামীরা। তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় ওই তরুণের। এর মধ্যেই ওইসব রূপান্তকামীরা ওই তরুণকে বোঝায় যে তার জন্য তারা খুব সহজে আরও আয়ের ব্যবস্থা করে দেবে। ওই প্রস্তাবে না করে দেয় ওই তরুণ। এরপর পরেই একদিন ওই তরুণকে অপহারণ করে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করে রূপান্তরকামীরা।
গত ১২ জুলাই ওই রূপান্তকামীরা ওই তরুণের বাড়ি যায় এবং তাকে বলে তুমি যখন একজন পুরুষ ভিক্ষুক হয়ে দিনে ২ হাজার টাকা আয় করতে পারো তখন একজন মেয়ে হিসেবে আরও বেশি আয় করতে পারবে।
পুলিসের কাছে দেওয়া বয়ান অনুয়ায়ী ওই যুবকের অভিযোগ, গত ১২ জুলাই তাকে অপহরণ ধরে ওই ৫ রূপান্তরকামী। এরপর একটি ইঞ্জেকশন দেয়। তার পরেই তিনি তাঁর চেতনা হারান। এরপর তিনি যখন তার চেতনা ফিরে পান তখন দেখতে পান তাঁর পুরুষাঙ্গ কেটে নেওয়া হয়েছে এবং সেই জায়গায় একটি পাইপের মতো জিনিস লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে তাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়। সেখানে তাকে যৌন কর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। গত ৩ অগাস্ট সে কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে আসতে সমর্থ হয়। এরপরই পুলিসে অভিযোগ করে ওই তরুণ
(Feed Source: zeenews.com)
