Badlapur Assault Case: আশ্চর্য মিল দুই দানবে! সঞ্জয়ের মতোই বদলাপুরের দোষীর অত্যাচারে ছেড়ে গেছে ২ স্ত্রী…

Badlapur Assault Case: আশ্চর্য মিল দুই দানবে! সঞ্জয়ের মতোই বদলাপুরের দোষীর অত্যাচারে ছেড়ে গেছে ২ স্ত্রী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি করের মতোই বদলাপুরের ঘটনা নাড়া দিয়েছে সকলকে। স্কুলের শৌচালয়ে অভিযুক্তের যৌন লালসার শিকার হতে হয় দুই শিশুকে। এমনকী এফআইআর নেওয়া হয় ১২ ঘণ্টা পরে। যার জেরে বদলাপুর স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। তবে এবার বদলাপুরের অভিযুক্ত শৌচকর্মী অক্ষয় শিন্ডের সম্বন্ধে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত স্ত্রীকেও অকথ্য অত্যাচার করত বলেই সূত্রের খবর।

বদলাপুরে দুই শিশুর যৌন নিপীড়নের মামলার অভিযুক্তের প্রথম স্ত্রীর সঙ্গে ঘরোয়া সমস্যা ছিল। সে চলে যাওরার পর চার মাস আগে তার আবার বিয়ে করে অক্ষয়। ২৩ বছরের অক্ষয় শিন্ডে গত ১ অগস্ট ওই সাফাইকর্মীকে স্কুলের কাজে নিয়োগ করা হয়। এরপরই ১৩ অগাস্ট ঘটনাটি ঘটে ছাত্রীদের শৌচালয়ে ঘটনাটি ঘটে। তদন্তে উঠে এসেছে, ছাত্রীদের শৌচালয়ে কোনো মহিলা অ্যাটেনডেন্ট ছিলেন না।

অক্ষয়ের এক প্রতিবেশি বলেন, মা এবং ভাইয়ের সঙ্গে একই বাড়িতে থাকত অভিযুক্ত। চার মাস আগে সে আবার বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী অনেকদিন ধরেই বাড়িতে ছিল না। প্রথম স্ত্রী তার খারাপ অভ্যাস এবং অত্যাচারের কারণেই তাকে ছেড়ে চলে যায়।

(Feed Source: zeenews.com)