
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশে থেকে এমন এক খবর এল, যা ঘেঁটে দিল ভাবনা-চিন্তার সব সমীকরণ। যা পড়লে আপনিও ভাববেন দু’বার। রাতারাতি বদলে গেলেন এক যুবক! যাঁর আচরণ এখন অবিকল কুকুরের মতো! সবজির বাজারে সাফাই কর্মীর কাজ করেন সোনু। তাঁকে কিছুদিন আগেই এক কুকুর কামড়েছিল। আর কামড়ের কিছুদিন পর থেকেই সে হয়ে উঠেছেন হিংস্র পশু।
সোনু খেতে শুরু করেছেন কাঁচা মাংস! ধরে ধরে কামড়াচ্ছেন পথচারীদের! সোনুর এহেন অস্বাভাবাকি আচরণের পর থেকেই সকলে তাঁর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন। কারণ আক্রান্ত স্থানীয়ের সংখ্য়া ক্রমেই বাড়ছে…! তবে সোনুকে ওই বাজারের ব্যবসায়ীরাই নিয়ে গিয়েছিলেন স্থানীয় হাসপাতালে। সেখানে তাঁকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়ে। তবে সোনুর মধ্য়ে এরপরেও কোনও বদল আসেনি।
চিকিৎসকদের মনে করছেন সোনুর এই অদ্ভুত আচরণের কারণ মোটেই কুকুরের কামড় নয়। তিনি কোনও জটিল মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েই আজ এমন কাণ্ড ঘটাচ্ছেন! তবে সোনু এখন এলাকায় ত্রাসের সঞ্চার করেছেন। এমনকী কোনওরকমে দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে সোনুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলেছেন স্থানীয় চিকিৎসকরাই।
(Feed Source: zeenews.com)
