)
একদিকে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে গর্জে উঠেছে শহর কলকাতা। তার মাঝেই ফের নারী হেনস্থার ঘটনা। দক্ষিণ কলকাতার রাস্তায় আক্রান্ত অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। তিনি নিজেই ‘লাইভ’এসে জানিয়েছেন গোটা ঘটনার কথা। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে তড়িঘড়ি।
অভিযোগ, এক বাইক আরোহীর সঙ্গে পায়েলের গাড়ির ধাক্কা লাগে। এর তিনি অভিনেত্রীর গাড়ির কাচ ভেঙে দেন। লালবাজার থেকে তাঁকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। নিমেষের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পুলিশ।
পায়েলের চিৎকার শুনে আশপাশের রাস্তার লোকরা ছুটে আসে। অভিনেত্রী লাইভে বলেন, “ আমি ভাবতেও পারছি না জনবহুল রাস্তায় ভরসন্ধ্যায় এমন ঘটনা ঘটতে পারে। মেয়েদের সুরক্ষা কোথায় পৌঁছেছে?” এমনিতেই শহরজুড়ে আরজি কর কাণ্ডের আঁচ। লাইভ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সেই অভিযুক্তও পাল্টা অভিযোগ এনেছে। তার কথায় অভিনেত্রী পায়েল গাড়ি দিয়ে বাইককে ধাক্কা দেন।
(Feed Source: news18.com)
