ধেয়ে আসছে ট্রেন, রেললাইনে ছাতা খুলে দিবানিদ্রা, তারপর যা হল! অবাক হবেন

ধেয়ে আসছে ট্রেন, রেললাইনে ছাতা খুলে দিবানিদ্রা, তারপর যা হল! অবাক হবেন

লখনউ: রেলস্টেশনে বা প্ল্যাটফর্মে ঘুমান অনেকেই। কিন্তু, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক ঘটনা সামনে আসতে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রেললাইনের উপরেই শুয়ে ঘুমোচ্ছেন এক ব্যক্তি। ইন্টারনেটে এই ভিডিয়ো ভাইরাল হতেই তা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

সম্প্রতি এক্স হ্যান্ডলে শেয়ার হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে ছাতা নিয়ে পুরোদস্তুর চালু একটি রেললাইনে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছেন। কিছুক্ষণের মধ্যেই রক্তচাপ বাড়িয়ে ওই লাইনেই একটি ট্রেন চলে আসে। তাও ওই ব্যক্তি লাইনেই শুয়ে থাকেন। কিন্তু, ওই ব্যক্তি রেললাইনে শুয়েছিলেন। চালকের দক্ষতার জন্য ট্রেনটি সঠিক সময় দাঁড়িয়ে যায়। নইলে একটু অসাবধান হলেই ওই ব্যক্তি ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যেতেন। এর কিছু পরে ট্রেন চালক ট্রেন থেকে নেমে এসে রেললাইনে শুয়ে থাকা ওই ব্যক্তিকে ডেকে তোলেন। ঘুম থেকে উঠে তিনি রেললাইন থেকে হেঁটে চলে যান।

সংবাদসংস্থা সূত্রে খবর, ঘটনাটি প্রয়াগরাজ জেলার, মাউ আইম্মা এলাকার। উত্তর রেলওয়ের লখনউ ডিভিশনের অন্তর্গত। চালক বহুবার হর্ন বাজালেও ওই ব্যক্তির দিবানিদ্রা ভাঙেনি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট রীতিমত ভাইরাল হয়েছে। ৭.৮ লক্ষ ভিউজ পার করে গিয়েছে এই ভিডিওটি। অনেক নেটিজেন ইতিমধ্যে ওই ট্রেনচালকের সাবধানতা এবং মানবতাকেও কুর্নিশ জানিয়েছেন। এক নেটাগরিক লেখেন, “আমার প্রণাম ওই ট্রেনের চালক যিনি ওই গরিব মানুষটির আগে ট্রেনটি থামিয়ে দিয়ে লোকটিকে ডেকে তুললেন।”

(Feed Source: news18.com)